বাংলাদেশ সকাল
বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।

আজ ৯ এপ্রিল সকাল ১১ টায় ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় MyGov প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও ড. মো: মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ নানা শ্রেণিপেশার নাগরিক সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই, সেটা করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। আমরা বলতে সকল নাগরিক—সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।আমরা সকলেই জানি প্রযুক্তির অনুশাসনের রাজ্যে বসবাস করছি, এখন প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমাদের কন্ট্রোল করে। আমরা প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করে চলতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে থাকতে চাই। যারা নাগরিক সেবা পেতে চান তারাও এর সাথে পরিচিত হতে হবে। এর মাধ্যমে স্বচ্ছ নাগরিক সেবায় পরিচালিত হতে পারবে। তিনি আরও বলেন ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, শুধু মাত্র তৈরি পোশাক কারখানার দিক থেকে উন্নত হলে চলবে না প্রযুক্তিগত দিক থেকে উন্নত হতে হবে এবং উন্নত মানসিকতা তৈরি করতে হবে। আপনারা জানেন মাইগভ প্লাটফর্ম নিয়ে সরকারের যে উদ্দেশ্য,হয়রানি মুক্ত ভাবে জনগণের সেবা নিশ্চিত করা যায়,সে লক্ষে কাজ করতে হবে। এই প্লাটফর্মের মাধ্যমে জনগণ সেবা গ্রহণে হয়রানীমুক্ত হবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরো বলেন, “MyGov-এর মাধ্যমে উভয় পক্ষই (প্রশাসন ও নাগরিক) সেবা প্রক্রিয়া ট্র্যাক করতে পারবে। ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনের ৩০টি সেবা এখন থেকে অনলাইনে সরাসরি পাওয়া যাবে। নাগরিকগণ www.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই এক জায়গায় বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন করতে পারবেন। এতে করে নাগরিক সেবা হবে আরও সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব। এ উদ্যোগটি সেবা কাঠামোতে ইতিবাচক সংস্কার ও ডিজিটাল রূপান্তরের এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তৃনমূল বিধায়ককে দশ লক্ষ টাকার বিনিময়ে মন্ত্রীর টোপ, ধৃত ভূয়া আইপ্যাক কর্মী অজ্ঞন সরকার

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান 

সুনামগঞ্জ সীমান্তে অভিযান : মদ, গরু, কয়লা, চিনি ও ইজিবাইক উদ্ধার 

দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

যশোরে শ্রমিকলীগ’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলন

যশোর আদালতের নতুন জিপি মোহাইমেন ও পিপি সাবু

রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সম্পাদক মানিক- কমিশনার ইয়াকুব 

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মানবাধিকার সম্মাননা পেলেন না:গঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া

দেবহাটায় ঢেপুখালীতে ভূমিদস্যু সন্ত্রাসীদের শাস্তির দাবীতে ভূমিহীনদের মানববন্ধন

ঈদগাঁও-রামু-কক্সবাজারের বিভিন্ন এলাকার স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের গণজোয়ার : উচ্ছ্বাসিত ভোটার