ডেস্ক নিউজ: ডিবি প্রধানের সাথে মধ্যান্হভোজ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীর সমন্বয়কগণ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।
২৮শে জুলাই রবিবার ডিবি প্রধান হারুন অর রশীদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব ভেরিফাইড পেজে পোষ্ট করে নিশ্চিত করেন।
ফেসবুক পোষ্টে ডিবি প্রধান জানান, কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম। কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে! ওদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর।




















