মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী প্রতিনিধি: গত তিনদিন ধরে বিরতিহীন টানা বৃষ্টিপাতে ডিমলা উপজেলার ১০ টি ইউনিয়নের ৬৩টি গ্রামের অধিকাংশ ঘরবাড়ীতে পানি উঠেছে।
সারাদিন ঝরঝর বৃষ্টিতে মানুষজনের প্রয়োজনীয় কাজে রাস্তাপথ চলাচল করা প্রায় বন্ধ হয়ে গেছে।ডিমলা উপজেলার ছোট ছোট নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। অপর দিকে বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ডিমলা সরকারি মহিলা কলেজ পাড়া এলাকা, বাবুরহাট ও বাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে করে ডিমলা উপজেলার সরকারী খাদ্য গুদাম-২চত্বরে বৃষ্টির পানি গুদামঘরের পাটাতন ছুঁই ছুঁই পানি লক্ষ্য করা গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকার ফলে খাদ্য গুদামের ভিতর পাটাতন চুইয়ে খাদ্য শস্যগুলো ড্যাম্প হওয়ার আশংকা দেখা দিয়েছে। উপজেলার পার্শ্ববর্তী সিংগাড়া নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারনে ড্রেনের পানি নিষ্কাশিত হচ্ছে না।
অপর দিকে তিস্তা নদী তীরবর্তী এলাকা কিসামত ছাতনাই, দোহলপাড়া,চরখড়িবাড়ী,পুর্বচরখড়িবাড়ী, ছাতুনামা, বাইশপুকুর, এলাকা সহ বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি পাচ্ছে। অতিবৃষ্টির কারনে এ-রিপোর্ট লেখা পর্যন্ত বন্যা ও তিস্তা নদীর সকল তথ্যাদি সংগ্রহ করা সম্ভব হয়নি।




















