বাংলাদেশ সকাল
সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণির উদ্বোধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ

 

মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী॥ “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য নিয়ে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ / বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়।

আজ১২ ডিসেম্বর নীলফামারী জেলার ডিমলা উপজেলার পরিষদ চত্বরে সার ও বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। সভা পরিচালনা করেন কৃষি অফিসার সেকেন্দার আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার -ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়,। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেকন্দার আলী, আনোয়ারুল হক সরকার মিন্টু, নিরেন্দ্রনাথ রায়, আয়শা সিদ্দিকা প্রমুখ।

সম্পুর্ন বিএডিসি এর আওতায় ৬ হাজার ৮শ জন কৃষককের মধ্যে বিনামূল্যে বোরো হাইব্রিড ৩ হাজার ৪ শ জন কৃষককে প্রতিজন ২ কেজি বীজ এবং বোরো উফশী জাতের বীজ ৩ হাজার ৪ শ জনকে প্রতিজন ৫ কেজি বিএডিসি বীজ ও ১০ কেজি করে এমওপি,১০ কেজি করে ডিওপি সার বিতরণ করা হয়।

৬ হাজার ৮ শ বিঘা জমিতে উচ্চ ফলনশীল বীজ ও সার বিতরণ লক্ষ্যমাত্রায় উফশী জাতের ৭৪ জিং সমৃদ্ধ, ব্রি-,৮৮(চিকন) ৮৪,৮৯,৯২ বিএডিসি জাতের বীজ বিতরণ করা হয়। এই বীজ প্রতি হেক্টরে ৭ টনের বেশি ফলন হয়।

অতিরিক্ত ফলন জাতীয় গ্রীটে সম্পৃক্ত হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; এড. আতাউর রহমান শামিম এর স্মরণে নিরবতা পালন

জয়পুরহাটে বিদ্যুতের প্রিপেইড মিটারে রিচার্জ করা নিয়ে গ্রাহকদের ভোগান্তি

মন্ত্রীত্ব ফিরে পেতে পারেন টিউলিপ

লাইফ ভেরিফিকেশন উদ্বোধন হল ধামইরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের 

সান্তাহারে প্রশিকার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

দেবহাটায় নাশকতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেফতার

শেরপুরে গাঙচিল ৩ কবির গ্রন্থের পাঠ উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

ফেসবুক আইডির পোস্ট নিয়ে বিড়ম্বনায় কাশিয়ানীবাসি

নাটোরে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

বেনাপোলে পাসপোর্টধারীর সাথে প্রতারনা, হেরোইনসহ ৫ প্রতারক গ্রেফতার