মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী) :
আজ২৭ মার্চ নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী দলের ডিমলা সদর ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা, অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান।
ইফতার অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে দশ ইউনিয়ন থেকে ব্যাপকহারে রোজাদারদের আগমন ঘটে। ইফতারি সামগ্রী প্রস্তুত করতে ভোর থেকে প্রায় একশত জন সেচ্ছাসেবী ও রাধুনিরা কাজ করে যাচ্ছে।
উপজেলার ১০ ইউনিয়নের নেতাকর্মী, গন্যমান্য এবং সুশীল সমাজের লোকজন ইফতার মাহফিলে শরীক হয়।
উক্ত মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগাঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাশেদুজ্জামান রাশেদ, আবু বক্কর সিদ্দিক, জামায়াতের নেতা সহ স্হানীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে নারী পুরুষ রোজাদার প্রায় ৮/৯ হাজার উপস্থিত হয়।




















