ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা করি”। এই প্রতিপাদ্য নিয়ে আজ ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সামসুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,কৃষি অফিসার শামীমা ইয়াসমিন শিক্ষক ফজলার রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের আগত ছাত্র -ছাত্রীরা।
আলোচনা সভায় তামাকের অপকারীতা সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন।




















