বাংলাদেশ সকাল
শনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলায় স্ত্রী দিলেন ডিভোর্স, পিতা দিলেন তিন সন্তানকে কীটনাশক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি : গত প্রায় ১৩ বৎসর পুর্বে বিবাহ হয় নীলফামারীর ডিমলা উপজেলার ডিমলা সদর ইউনিয়ের ১নং ওয়ার্ডের উত্তর তিতপাড়া গ্রামের কন্যা সুলতানা বেগমের সহিত একই উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের পুত্র শফিকুল ইসলামের। বিবাহের পর থেকে বিভিন্নভাবে স্বামী ও তার পরিবারের লোকজন দ্বারা নির্যাতিত হয় সুলতানা বেগম। দীর্ঘদিন এভাবে স্বামীর সংসার করে আসে সুলতানা বেগম। সুলতানা বেগমের সংসারে আসে ২পুত্র ও ১ কন্যা। স্হানীয় নেতৃবৃন্দ অনেকবার আপোষ মীমাংসা করে দিলেও স্বামী ও স্বামীর পরিবার তা মেনে নিতে না পেরে সুলতানা বেগম ও তার সন্তানদের উপর নির্যাতন অব্যাহত রাখায় সুলতানা বেগম তার ৩ সন্তানকে সঙ্গে নিয়ে সম্প্রতি পিতার বাড়ীতে চলে আসে।

তিলেতিলে নির্যাতন সহ্য করতে না পারার বেদনা সুলতানা বেগমকে কুডেকুড়ে খায়। তাই সুলতানা বেগম স্বামী শফিকুল ইসলামকে গত ২মাস পুর্বে তালাক দেয়। এতে শফিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে উঠে। এরই একপর্যায়ে গত১৩ ফেব্রুয়ারী শফিকুল ইসলাম দুপুরে ডেকে নেয় তাঁর বড় পুত্র মুন্নাকে (১১)। বেশকিছু সময় শফিকুল ইসলাম তার পুত্র মুন্নাকে ডিমলা বাবুরহাটে ঘুরে নিয়ে বেড়ায় এবং সন্ধ্যার সময় পিতা শফিকুল ইসলাম মুন্নাকে কীটনাশক বিষ কিনে হাতে দিয়ে ৩ ভাই বোনকে খেতে বলে। এতে মুন্না রাজি না হলে শফিকুল ইসলাম বেধড়ক মুন্নাকে পেটাতে থাকে এবং সুলতানা বেগমের পিতার বাড়ির পাশেই রেখে আসে। পরে মুন্না কান্নারত অবস্থায় তার মায়ের কাছে গিয়ে ঘটনার বর্ননা দেয়। সুলতানা বেগম সন্তানের নিরাপত্তার কথা ভেবে বাদী হয়ে ডিমলা থানায় অভিযোগ দাখিল করেছে বলে জানায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাহমুদুর রহমান সহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

প্রেসক্লাবের গুষ্টিসহ উড়িয়ে দেবো হুমকি দাতা কৃষকদল নেতা মাসুদ বহিষ্কার 

চট্টগ্রাম নাসিব ও এনপিও’র উদ্যোগে উৎপাদন, উৎপাদনশীলতার শীর্ষক সেমিনার

হিউম্যান এইড ইন্টারন্যাশনালের মানবাধিকার সম্মাননা পেলেন না:গঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া

ঈশ্বরদীতে জগন্নাথপুর সরকারী প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত, আহত ৫০

খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলের দাবিতে ডোমারে মানববন্ধন 

ইলিয়াসকে ধুয়ে দিলেন আল-জাজিরার দুদে সাংবাদিক জুলকারনাইন সায়ের

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ 

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করলেন ওবায়দুল হাসান