বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটারের শুভ উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতিক্ষার পর নীলফামারী ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে ও ডাঃ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে সকালে এক নারীর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটি চালু করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইউএনও বেলায়েত হোসেন সহ কর্তব্যরত ডাক্তার ও এলাকাবাসীগণ। অপারেশন থিয়েটারটি চালু হওয়ায় রোগীরা ফেলেছে স্বস্তির নিঃশ্বাস। এখন থেকে সব ধরণের অপারেশন করা হবে আর সাধারণ মানুষ এর সুবিধা পাবেন বলে জানা যায়। সব ধরণের অপারেশন করার জন্য বরাদ্দ দেয়া একটি সুসজ্জিত রুম। দেয়া হয়েছে আধুনিক যন্ত্রপাতি। সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থার জন্য রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর। আছে প্রশিক্ষিত নার্স। বৃহস্পতিবার সকালে খগা খড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী (টুনিরহাট) গ্রামের তানিয়া আক্তারকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এটির কার্যক্রম চালু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের অনেকেই জানান, বাইরের ক্লিনিকে অপারেশনের জন্য ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা টাকায় অপারেশন করা হবে এবং সার্বক্ষণিক সেবা পাওয়া যাবে বলে আশা করছেন রোগী সাধারণ। অপারেশন চালু হওয়ায় অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা। অপারেশন চালু হওয়ায় জনগন এর সুবিধা পাবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ট্রেনে ধাক্কা লেগে ঈশ্বরদীতে এক ব্যক্তির মৃত্যু 

গুরুদাসপুরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুলের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ 

কাশিয়ানীতে আই,এফ,আই,সি জয়নগর উপশাখার উদ্বোধন

কাশিয়ানীতে দুই লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধধংস 

মরিচের গুড়ার সাথে খুদ ও রং মিশিয়ে তৈরি হত মশলা

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় দুই নারীকে কুপিয়ে জখম

চট্টগ্রাম উত্তরের জাসাস এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

রাউজানের সাবেক এমপি ফজলে করীম চৌধুরীর ইশারায় শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়া হয়েছিল

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

সংযুক্ত আরব আমিরাতের দুবাই অন্তর্বর্তীকালী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুছ