বাংলাদেশ সকাল
রবিবার , ৯ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডুমুরিয়ায় যাত্রীবাহীবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৯, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ

 

রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে মেছাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্সী পারভেজ হাসান। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক ও দুইজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রাইভেট কারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ও দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুর উপ-সহকারী কৃষি অফিসার জানেন না চাষির নাম

বদলগাছীতে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান গফুরের মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক এমপির শোক

সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার নির্বাচিত প্রথম মেয়রের দায়িত্ব গ্রহন

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে আমতলী পৌর সভায় ঘটেছে নিরব ভোট বিপ্লব

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ সদরের বাচ্চু সিকদারের অত্যাচারের বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ 

মসিক মেয়রের সহায়তায় দুই হাজার মানুষকে ক্যাপ, পানি ও স্যালাইন দিল মহানগর যুবলীগ

সুবর্ণচরে অনুপস্থিতি বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন 

আইলার জলোচ্ছ্বাসে উপকুল লন্ডভন্ড হয়ে যাওয়ার ১৬ বছরেও নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

ফতেহপুরে বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত