বাংলাদেশ সকাল
সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২১, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমারে রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান এবং দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২০ অক্টোবর রাতে ডোমার পৌর এলাকার ছোটরাউতা গ্রামে অবস্থিত জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসা মাঠে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজিয়া মাদ্রাসার পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃবাঃ)।

সৈয়দপুর দারুল উলুম রুহুল ইসলামের মহাপরিচালক আলহাজ্ব হযরত মাওলানা হারুন রিয়াজীর সভাপতিত্বে সমাপনী দিনে তাফসীর পেশ করেন ঢাকার মেগুনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল লতিফ খাঁন সাহেব ও দারুল উলুম রুহুল ইসলামের সিনিয়র মুদাররিস মাওলানা হাফেজ ইসমাঈল হোসেন রিয়াজী।

এছাড়া প্রথম দিন শনিবার মাহফিলে তাফসীর পেশ করেন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার মুহাদ্দিস ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর সাহেব এবং রংপুরের জামেয়া কারিমিয়া নূরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার মুদাররিস মাওলানা হাফেজ মাহমুদুর রহমান সাহেব প্রমুখ সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করেন।

সমাপনী মাহফিলের আলোচনা শেষে জামেয়া ইসলামিয়া রিয়াজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মধ্যে পাগড়ী প্রদান করেন মাহফিলে আগত অতিথিবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শিবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল

জগন্নাথপুরে এডভোকেট শাহীনের পিএইচডি ডিগ্রি অর্জনে শোকরানা মাহফিল

শ্রীবরদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

‘স্বতঃস্ফূর্ততা’কে নিয়ন্ত্রণ করতে হবে -আ স ম রব

ডিমলায় অতিবর্ষনে খাদ্য গুদামে জলাবদ্ধতা, খাদ্য শস্য ড্যাম্প হওয়ার আশংকা

ডোমার- ডিমলা আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি নির্বাচিত

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল বিদেশি মদসহ গ্রেফতার- ২

যশোরে এ জে.আর কুরিয়ার সার্ভিস থেকে ৪২১০ পিচ ইয়াবা উদ্ধার, আটক নারী 

হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই ভূরুঙ্গামারীতে চলছে বোরো ধান রোপণের কাজ

বাঁশজানীতে ৪০ বছরের জমিজামা মামলার ঘটনাস্থল পরিদর্শনে  কুড়িগ্রামের পুলিশ সুপার