বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডোমারে সড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী) :  নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার নামক এলাকায় সড়কের পাশ থেকে ফোয়ারা সুলতানা (৫৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানায়, দুপুরের দিকে তারা রাস্তার ধারে মরদেহটি দেখতে পায়, তবে মরদেহটি কোথায় থেকে এসেছে কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে এবিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। অনেকে ধারণা করছেন হয়তোবা সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যুর পর মরদেহটি কেউ এখানে ফেলে রেখে গেছে।আবার অনেক মনে করছেন কেউ হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে যেন একটা ধোয়াশা কাজ করছে বলে অনেকে জানিয়েছেন।

এ সময় মরদেহটির সাথে থাকা একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে, সেই পরিচয় পত্র অনুযায়ী নিহত নারীর নাম ফোয়ারা সুলতানা। তার ঠিকানা ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর তিনি সহধর্মিণী।

এ বিষয়ে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু বলেন, ফোন পেয়ে এখানে এসে দেখি একটা লাশ পড়ে আছে। শুনলাম যে একটা লোক মোটরসাইকেলে করে এই লাশটা নিয়ে এসে এখানে ফেলায় দিয়ে চলে গেছে। পুলিশ আসছে, ওই নারীর স্বজনরা আসছে এখন হয়তো আসল বিষয়টা জানা যাইতে পারে।

এ বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারার বিভিন্ন মাদ্রাসায় তাহেরপুর পৌর মেয়রের শীতবস্ত্র বিতরণ

যুক্তরাষ্ট্র থেকে ঈদগাঁওর সিমনি কানিজের পিএইচডি ডিগ্রি অর্জন 

আশা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ময়মনসিংহে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শার্শায় চলতি মৌসুমের ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

বাগমারায় গণপিটুনিতে যুবক হত্যা; ১২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে হামলার ঘটনায় জেলহাজতে সুমন

সুনামগঞ্জ দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে শতাধিক আহত, পুলিশি একশনে পরিস্থিতি নিয়ন্ত্রনে 

বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রক্রিয়া বন্ধ করুন : বাংলাদেশ ন্যাপ