বাংলাদেশ সকাল
শুক্রবার , ৭ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৭, ২০২৩ ১২:৪০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদী থেকে পাবনার ঢালারচর গামী এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর রেলক্রসিংয়ের আগে চন্ডিপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয়রা জানায়, আজ সকালে দুই ভাই মোটর সাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেন কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় তারা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সাঁথিয়া থানা ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে খবর দিলে রেল পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেবনাথ বলেন, দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ৭৬টি পুজা মন্ডবে নিচ্ছিদ্র নিরাপত্তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের 

কাশিয়ানীতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে পুলিশে সোপর্দ 

আলী রীয়াজকে নিয়োগ জাতি মেনে নেবে না, ছাত্র-জনতার পক্ষের লোকদের দিয়ে সংবিধান সংস্কার করতে হবে

ফেসবুক লাইভে এসে ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি সন্ত্রাসী সাজ্জাদের; জিডি করলেন ওসি

কেয়ারটেকার সরকার আসার কোন সুযোগ নেই : আবুল কাশেম এমপি 

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

পাবনা’র ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রী পুত্র যুবলীগ সভাপতি অস্ত্রসহ গ্রেফতার 

যশোরে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধনে ধর্মঘটের হুঁশিয়ারি

জলাবদ্ধতা নিরসনে পাম্পের ক্ষমতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন না’গঞ্জ জেলা প্রশাসক 

রামগড়ে তিন করাতকল মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা