বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

ডেস্ক নিউজ : বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলো আগামী রবি ও সোমবার দেশজুড়ে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বৃহস্পতিবার বিকেল চারটায় অনলাইন ব্রিফিং-এ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হরতালের এ ঘোষণা দিয়েছেন।

রবিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল কর্মসূচী ঘোষণা করেন মি. রিজভী।

রুহুল কবীর রিজভির এ হরতালের ডাকে একাত্মতা ঘোষণা করে একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো। দলগুলো হলো- জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে নির্বাচন কমিশন বুধবার যে তফসিল ঘোষণা করেছে সেটির প্রতিবাদে হরতালের এ ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো।

 

ভিপি নুরুর গণঅধিকার পরিষদও আগামী রোববার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে।

এ দিকে সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচী শেষ হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।

গত ২৮শে অক্টোবর ঢাকায় রাজনৈতিক রাজনৈতিক সংঘাতের পর বিএনপি একদিন হরতালের ডাক দিয়েছিল। এরপর থেকে পাঁচ দফায় মোট ১০দিন অবরোধ কর্মসূচি পালন করে দলটি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে সং’ঘর্ষ ; ছাগল ব্যবসায়ীকে মা’রধর, থানায় অভিযোগ 

শাজাহানপুরে হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও উপ-নির্বাচনে আচরণ বিধি পালনে সর্তক করলেন সহকারী কমিশনার 

কোটচাঁদপুরের মঙ্গলপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে নবজাতকের মৃত দেহ উদ্ধার

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

রায়পুরায় প্রতিপক্ষের হামলায় পল্লী চিকিৎসক নিহত

বন্ধে কিছুই করেনি ফ্রান্স-যুক্তরাজ্য: ট্রাম্প

বরগুনার সাবেক এমপি শম্ভু’র স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দেবহাটার কুলিয়ায় বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা ও জনতার উদ্যোগে আলোচনা সভা

গুরুদাসপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

আমতলীতে ইউপি নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন পত্র বাতিল