বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুরে গণপিটুনিতে যুবক নিহত!

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি॥ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামে গণধোলাইয়ে শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. সাকিব হোসেন(২৫)। সে বাদাঘাট ইউনিয়নের মো. মুজিবুর রহমানের ছেলে।

২৫ই এপ্রিল মঙ্গলবার বিকেলে ঘাগটিয়া গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাগটিয়া গ্রামের মুজিবুর রহমান ও তার ছেলে সাকিবসহ একটি সংঘবদ্ধ চক্র দেশীয়য় অস্ত্র ও পেট্রোল নিয়ে দেয়াল টপকিয়ে মোশারফের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় দুষ্কৃতিকারীরা পালিয়ে গেলেও সাকিব হোসেন নামের এই যুবক মোশারফের বাড়িতে আটকা পড়ায় গ্রামবাসীর গণধোলাইয়ের শিকার হয়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোশারফ হোসেন বলেন, আমার বাড়িতে একদল দুষ্কৃতিকারী গভীর রাতে হামলা চালায়। এ সময় চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসেন এবং গণধোলাইয়ে শিকার হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সুষ্ঠ তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাসিক মেয়রের সাথে গোদাগাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঈদগাঁওর পাঁচটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত  ও সাধারণ ওয়ার্ডের সদস্যগণের শপথ গ্রহণ  

চোখের জলে, বাকরুদ্ধ গলায় স্বরণ তৃনমূল নেতা সেলিম খানের 

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হতাহতদের দেখতে মেডিকেলে ডা.শাহাদাত হোসেন

কক্সবাজারের কস্তুরাঘাটের দৃষ্টিনন্দন সেতুতে পর্যটকদের ভীড় 

সম্পাদক কিবরিয়া চৌধুরী ও সাংবাদিক নিবিড় কে রাজউক ঠিকাদারের হুমকির ঘটনায় দেশ-বিদেশে নিন্দার ঝড়

ভূরুঙ্গামারীতে আ.লীগের সা. সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার প্রথম দফায় ভোট শুরু 

বাড়িতে নেই তবু মিথ্যা মামলার আসামী, চাচার বিরোদ্ধে অভিযোগ ভাতিজার

১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী