বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তাহিরপুর সীমান্তে কয়লার গুহায় পাথর চাপায় বাংলাদেশি নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

 

শফিকুল ইসলাম স্বাধীন, সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতে অনুপ্রবেশ করে চোরাই কয়লা আনতে গেলে কয়লার গুহায় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে আইয়ূব আলী (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, মজনু মিয়ার তিন ছেলে এক মেয়ে এরমধ্যে বড় ছেলে মৃত আইয়ূব আলী। আরো জানা যায়, মৃত ব্যক্তির ছেলে সন্তান রেখে গেছেন ও স্ত্রী প্রবাসে আছেন।

১৪ই মার্চ বৃহস্পতিবার ভোর চারটার দিকে ট্যাকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চোরাই পথে ভারত থেকে কয়লা আনতে গেলে কয়লার গুহায় পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে কয়লার গুহায় পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে, বিজিবি’র ট্যাকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান কে ০১৭৬৯৬১৩১২৮ সরকারি নাম্বারে একাধিকবার ফোন করলেও উনি ফোন রিসিভ করেনি, এজন্য বক্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই যমজ শিশুর মৃ’ ত্যু

যশোরে ১০ লক্ষ খেজুর বীজ ও ১৫ শ চারা রোপণ করা হয়েছে

টাঙ্গাইল সড়কে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

রাজশাহীর মিঠাই বাজারের মিষ্টির কারখানায় দুর্বৃত্তদের হামলা

বাগমারায় ৭ হাজার নারী পেলো ইঞ্জিঃ এনামুল হকের ঈদ উপহার 

মোটরসাইকেল চুরির অভিযোগে গনধোলাইর শিকার সাবেক শ্রমিকলীগ নেতা

নবীগঞ্জে ছিনতাইকৃত টমটমসহ সাত ছিনতাইকারী ও শায়েস্তাগঞ্জে পরোয়ানাভূক্ত পাঁচ আসামী গ্রেফতার

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত 

অনলাইন জুয়া খেলে স্বর্বস্বান্ত, দায় মেটাতে দস্যূতার নাটকে নানীকে হত্যা করে লুট

নওগাঁর আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন