বাংলাদেশ সকাল
বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিন ছাত্রকে ছাড়িয়ে নিতে উত্তরা পশ্চিম থানায় হামলা, তবে কি কারণে গ্রেপ্তার সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১২:২৯ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ :

রাজধানীর উত্তরায় পুলিশের হাতে তিন ছাত্র আটকের প্রতিবাদে উত্তরা পূর্ব থানা ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। তবে কি কারণে ঐ তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছিলো সে বিষয়ে ধোঁয়াশা পরিস্কার করেনি পুলিশ। আসেনি পরিস্কার কোন বক্তব্য।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ওই থানায় এ হামলা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় উত্তরা পশ্চিম থানায় কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহাদেবের ওপর হামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ সড়কে উত্তরা পশ্চিম থানা কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। মিটিং থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন ছাত্রকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আমাদের সহপাঠী আকাশ, রবিন ও বাপ্পিকে পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায়। পূর্ব থানায় আমরা গিয়ে জানতে পারি, তিন ছাত্রকে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করে উত্তরা পূর্ব থানা-পুলিশের হেফাজতে রেখেছে। এতে উত্তেজিত ছাত্ররা উত্তরা পশ্চিম থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে। সেই সঙ্গে থানার গেটে হামলা চালিয়েছে।

অপরদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দার একাধিক সূত্র থানা ও পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ওই ছাত্রদের আটকের পরে তাকে ছাড়িয়ে নিতে এই হামলা চালানো হয়।

থানায় হামলার খবর শুনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী, উত্তরা জোনের সহকারী কমিশনার সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে আলোচনায় বসে পুলিশ। সেই সঙ্গে পুলিশের আশ্বাসে শান্ত হন শিক্ষার্থীরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কোটচাঁদপুরে বিকাশ এজেন্ট প্রতারিত

বন্যা দূর্গত এলাকায় বাগআঁচড়া বন্ধু মহলে ত্রান বিতরণ

ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে 

পিএসসি’র গাড়িচালক আবেদ আলী এলাকায় শিল্পপতির পরিচয় দিতেন, করতে চেয়েছিলেন উপজেলা চেয়ারম্যান নির্বাচন

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

বরগুনায় অগ্নিঝরা ৭১ এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের ছয় দফা দাবি

সাতক্ষীরা মিডিয়া হাউজের কার্যক্রম শুরু

আমতলীতে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ 

দেবহাটায় ২ জনকে ৫শত পিচ ইয়াবাসহ ৪জন আসামী আটক 

ফুলের রাজধানীখ্যাত গদখালীর পানিসারায় চালু হচ্ছে ফুল বিপণন কেন্দ্র ও কোল্ড স্টোরেজ