বাংলাদেশ সকাল
সোমবার , ৪ ডিসেম্বর ২০২৩ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিন শিশু সন্তানকে নানীর কাছে রেখে তারা সমুদ্র সৈকতে গিয়ে লাশ হয়ে ফিরলো

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২৩ ৪:৪১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি : বড় মেয়ের নাম বুশরা, বয়স ১১। দ্বিতীয় ও ছোট ছেলে আনাস ও ইয়াস। তাদের দু’জনের বয়স ৮ ও ৫ বছর। বেলা তখন দুপুর সাড়ে ১২টা (সোমবার)। অপেক্ষায় তারা, কখন আসবে মা-বাবা। মেয়ে বুশরা মা-বাবা জীবিত আসবে না বুঝলেও ছোট দুই ভাই জানে কক্সবাজার থেকে তাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে মা-বাবা। বাড়ির কোনে রাখা দুইটি স্টিলের খাটিয়া দেখে আত্নীয়-স্বজনেরা কান্নায় ভেঙ্গে পড়ছে। ইতোমধ্যে স্থানীয় কবরাস্থানে পাশাপাশি দুইটি কবর খোঁড়া হয়েছে। সেখানেই চিরকালের জন্য শুইয়ে রাখা হবে তাদের মা-বাবাকে।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়া এলাকার আবুল কাশেম বকুল (৪২) ও সাবিকুন নাহার সুমা (৩৪) রবিবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের সমুদ্রে ডুবে মারা গেছে। বকুল দিয়ারপাড়া এলাকার মৃত বোরহানউদ্দিন আহমেদ এর ছেলে ও সুমা দিনাজপুর চিরিরবন্দরের সুলতান আলীর একমাত্র মেয়ে।

নিহত বকুলের বড় ভাই আবু তাহের জানান, তার ভাই আবুল কাশেম বকুল একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং স্বপরিবারে ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। অফিসিয়াল ট্যুর হিসেবে স্ত্রীকে নিয়ে শনিবার কক্সবাজারে বেড়াতে যায় বকুল। তাদের তিন সন্তানকে নানীর কাছে রেখে যায় তারা। তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়ার বরাত দিয়ে আরও জানান, রবিবার সকালে সমুদ্র সৈকতে গিয়ে গোসলে নামে তারা। সেখানে ঢেউয়ের সাথে স্ত্রী সুমাকে ডুবে যেতে দেখে বকুল বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে সী-সেইফ লাইফ গার্ড এর কর্মীরা তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করে। আজ সোমবার বিকেল ৩টায় মৃত দম্পতির প্রথম জানাজা দিয়ারপাড়া ও দ্বিতীয় জানাজা নিজ বাবার বাড়ি তিরাইলে বাবার পাশ্বে কবরস্হয় করা হয়।

বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন জানান, নিহতরা সম্পর্কে তার খালাতো ভাই ও ভাই বউ। তাদের এই অকাল মৃত্যু বড়ই বেদনাদায়ক। তাদের এতিম তিন সন্তানের ভবিষ্যত নিশ্চিত করতে পৌর মেয়র হিসেবে ও পাশাপাশি তাদের চাচা হিসেবে সবসময় পাশে থাকবেন বলে তিনি জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফুলপুরে বওলায় ইফতার মাহফিল

শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা; বালু লুটপাটকারীদের হামলায় আহত ২

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের দলীয় প্রতীক নিয়ে দৌড়ঝাঁপ 

যতদিন বাঁচব বাংলাদেশ জামায়াত ইসলামীর সমর্থক হয়ে থাকব -যুবলীগ থেকে জামাতে যোগ দিয়ে ফেসবুক পোষ্ট 

নাটোরে অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপি’র লিফলেট বিতরণ

রাণীনগরে গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার নির্বাচন’২১অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ অভি’কে গণ সংবর্ধনা

ভুরুঙ্গামারীতে আ.লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত