বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী ব্যানারে চলতি অনির্দিষ্টকালীন কর্মবিরতির অংশ হিসেবে শেরপুরেও অধস্তন পুলিশ কর্মচারীদের কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইনে পুলিশের এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল পদের প্রায় সাড়ে ৮০০ পুলিশ সদস্য কর্মবিরতির অংশ হিসেবে পুলিশ লাইনের ভেতর এ বিক্ষোভ-সমাবেশ করে।

এসময় আন্দোলনকারী পুলিশ সদস্যরা জানান, ‘রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ চাই’ সহ ১১ দফা দাবি উঠেছে পুলিশ সংস্কারের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরে যাবেন না বলে জানায় তারা। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের আন্দোলনে হত্যার শিকার পুলিশ সদস্যদের বেওয়ারিশ লাশ হিসেবে দাফন না করে তাদের লাশ পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে। সেই সাথে পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে থেকে নিজেরা সুবিধা ভোগ করে যাচ্ছে। মরতে হচ্ছে নিরীহ অধস্ত পুলিশ সদস্যদের। নিগৃহীত হতে হচ্ছে সমাজের চোখে। পরিবারের সদস্যরাও আতঙ্কে ঘর থেকে বের হতে পারছে না। তাই তারা তাদের দাবিগুলো না মানা পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবেন না বলে এমনটাই ঘোষণা দেন।

এসময় শেরপুর পুলিশ লাইনে আন্দোলনকারী সমন্বয়ক সাব্বির বলেন, পুলিশের ব্রিটিশ আইন রহিত করে স্বাধীন বাংলাদেশের আইন প্রতিষ্ঠার মাধ্যমে পুলিশকে স্বাধীন অর্থাৎ রাজনৈতিক মুক্ত রেখে সংস্কারের মাধ্যমে পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু হিসেবে রূপান্তরিত করা হোক। তিনি আরো জানায়, ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে এসআই (নিরস্র) মোঃ আব্দুল্লাহ হাসান এর নেতৃত্বে এই আন্দোলনের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়ে গতকাল থেকেই অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু হয়। আমরা তাদের অনুসারী হয়ে শেরপুরেও আজ থেকে এই কর্মবিরতি শুরু করেছি।

উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলনের আওয়ামী সরকারের পদত্যাগের পর শেরপুরে কিছু দুষ্কৃতিকারী শহরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাসা-বাড়ি ও দোকানপাটে হামলা চালায়। সেই সাথে জেলা কারাগার এবং শেরপুর সদর থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর বদলগাছীতে পরীক্ষায় ফেল করার রেজাল্ট শুনে আত্মহত্যার চেষ্টা

শেরপুরে পঞ্চম শ্রেণীর ৩ শিক্ষার্থীকে বিলাই চিমটি দিয়ে উত্যক্ত করায় দুই বখাটে আটক

তাহিরপুরে ৬ টি দোকান পুড়ে ছাই, প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি

আল্ট্রাসনোগ্রাফিতে রোগীকে আঘাত করে অজ্ঞান, অনুসন্ধানে লাঞ্চিত নারী সাংবাদিক ! সাংবাদিক সংগঠনের নিন্দা

­জলঢাকায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে সভাপতি পলাশ, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়

দেশকে স্থিতিশীল করা জরুরী; দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতি জেএসএফ বাংলাদেশে’র

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত 

বড়াইগ্রামে শেখ হাসিনার জন্মদিন পালন

অনলাইনে জুয়া খেলে সর্বহারা মানুষ, পাচার হচ্ছে কোটি কোটি টাকা