বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মার্চ ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিস্তা ব্যারাজে পিকনিকে এসে নদীতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি॥ লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে এসে নদীতে গোসল করতে নেমে সাগর চন্দ্র (১৫) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার স্থানীয় জেলেরা।

শনিবার (১১মার্চ) দুপুর ২টায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের উজানে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র সাগর চন্দ্র (১৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। সে রাণীশংকৈল নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার থ্রীটার কোচিং সেন্টার থেকে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে।

এরপর ৫ থেকে ৬ জন বন্ধু মিলে তিস্তা ব্যারাজের উজানের গোসল করতে নামে। গোসল করার সময় সাগরের চন্দ্র রায় নামে স্কুলছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের এক ঘন্টা পর তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্বজনরা।

তিস্তা ব্যারাজ এলাকার রশিদুল ইসলাম বলেন, কয়েকজন বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে নেমে এসময় একজন নিখোঁজ হয় পরে তার মরদেহ উদ্ধার হয়।

হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির দায়িত্বরত এসআই দীপ্ত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন স্কুলের ছাত্র তিস্তার উজানে গোসলে নেমে নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্কুলছাত্রের মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শিক্ষক ও বন্ধুরা।পরে লাশ ডিমলা থানায় আনা হয়েছে বলে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানিয়েছে। তিনি আরোও জানান, লাশের অভিভাবক ডিমলা থানায় আসলে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু 

যশোরে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ : ধর্ষক আটক

রামগড়ে ৪৩ বিজিবির ২১’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তাহিরপুরে পাটলাই নদী পরিদর্শনে এমপি রতন ও বিআইডব্লটি’র চেয়ারম্যান 

বুড়িগঞ্জ প্রেসক্লাবে জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৫ বর্ষ পূর্তিতে কেক কেটে উদযাপন 

দীর্ঘ মাস বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ  আঞ্চলিক পাসপোর্ট অফিস চালু হচ্ছে রোববার 

নড়াইলে স্কুল শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহে জুলাই সনদের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

দেবহাটার পল্লীতে স্কুল শিক্ষকের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে হামলা; আতঙ্কে দিন কাটছে পরিবারটির