বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৫, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

রতন রায় অর্ঘ্যঃ স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলা রাজারহাট উপজেলায় ২৫ এপ্রিল বৃহস্পতিবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবী জানিয়ে ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

রাজারহাট সোনালী ব্যাংক চত্বরের মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধন শেষে শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। রংপুর বিভাগের অন্যান্য উপজেলা সমূহে একযোগে অনুষ্ঠিত হয় ও স্মারকলিপি প্রদান করেন আয়োজক কমিটি।

তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে -তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলার আহবায়ক সাজু সরকারের নেতৃত্বে রাজারহাট উপজেলার সর্বসাধারণ উপস্থিতিতে অনেক মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে, শেষে র‍্যালি মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

এসময় আহবায়ক সাজু সরকার বলেন ,প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত সময়ে বাস্তবায়ন করা না হলে প্রতিবছরের ন্যায় এ বছরও ক্ষতির সম্মুখীন হবে তিস্তা অঞ্চলের বাসিন্দারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির ও মোশাররফ হোসেন,
কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য এনামুল হক।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায়,
সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এ সময়ে সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ