বাংলাদেশ সকাল
বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তীব্র তাপদাহে হতে ট্রাফিক পুলিশের প্রশান্তির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ভাদ্র মাসের তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ট, তবুও নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশ সদস্যরা। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে এবং তাদের এই মানবিক কাজের প্রতি সম্মান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে মঙ্গলবার (২৬ আগস্ট) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশদের মাঝে সুপেয় ঠান্ডা পানি, স্যালাইন এবং খাবার বিতরণ করা হয়।

এই কার্যক্রমে নারায়ণগঞ্জ শহরের ১ ও ২ নম্বর রেল গেট, কালির বাজার, চাষাঢ়া, ডাক বাংলো, মাসদাইর, পঞ্চবটী, ফতুল্লা পোস্ট অফিস, বিসিক, পাগলা, মিশন পাড়া, খানপুর, হাজীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, সাইনবোর্ড, তারাবো, রূপসী, সোনারগাঁও, কাঞ্চন ৩০০ ফিটসহ বিভিন্ন স্থানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বেশ কিছুদিন ধরে আমরা তীব্র রোদের প্রখরতা লক্ষ্য করছি। নারায়ণগঞ্জবাসীর সেবায় আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই নিষ্ঠা ও সততার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ক্ষুদ্র সহযোগিতার উদ্যোগ নিয়েছি।”

ট্রাফিক ইনচার্জ এম. এ. করিম এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্যারের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সকলে এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই।”

এই উদ্যোগে ট্রাফিক পুলিশের পাশাপাশি যানজট নিরসনে সহযোগী হিসেবে কাজ করা তরুণ স্বেচ্ছাসেবীরাও উপকৃত হন। এমন মানবিক কার্যক্রম তীব্র গরমে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য একটি প্রশান্তির উৎস হিসেবে কাজ করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গে নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশের বাঁধা, বিক্ষোভকারীদের হটাতে জলকামান 

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

ঈশ্বরদীতে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ঈদগাঁওর কালিরছড়ায় ২শ একর জমিতে চাষাবাদ ব্যাহতের আশংকা : হতাশ কৃষক

যশোরে ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বিএমএসএস ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ নাসিরকে হত্যার হুমকী; বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ 

পাসপোর্ট অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা আত্মসাৎ হারুনের

কেয়ারটেকার সরকার আসার কোন সুযোগ নেই : আবুল কাশেম এমপি 

বেওয়ারিশ রোগী ও পূর্নবাসন কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্ভোধন