বাংলাদেশ সকাল
বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তীব্র শীতে কালীগঞ্জে অসহায়ের মাঝে কম্বল বিতরণ করলেন নির্বাহী অফিসার জহির ইমাম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

আল আমিন বাবু, লালমনিরহাট প্রতিনিধি: গত চার দিন থেকে হঠাৎ করেই ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে সারা দেশে। লালমনিরহাট জেলার অবস্থাও একই রকম। রোদের দেখা মেলে না দিনের কোন সময়। হতদরিদ্র অনেকে মোটা কাপড়ের অভাবে কাজে যেতে পারে না। আবার অনেকে বিকাল হলেই বাড়ি থেকে আর বাইরে বের হচ্ছে না।

এই কনকনে শীতের মধ্যে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম কাকিনা মহিষামুরি আশ্রয় প্রকল্পে প্রতিবন্ধী ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় তার সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন (বাবু) উপস্থিত ছিলেন।

গভীর রাতে কম্বল পেয়ে শারীরিক প্রতিবন্ধী এসাবানু (৯৫) বলেন, আগের বারের চেয়ে, এবার ঠাণ্ডা খুব বেশি পড়ছে। রাত হইলে কনকনে ঠাণ্ডা পরে ঠাণ্ডার কাপড় নাই  বলে আগুন পোহাই কাপড় কিনার টাহাও নাই খুব কষ্টে দিন যায়। এত দিন এই শীতে অনেক কষ্ট করি আছি। আমাগোর ইউএনও স্যার একটা কম্বল দিয়ে গেছে। এই কম্বল আমার খুব দরকার ছিল। আল্লাহ ইউএনওকে অনেক দিন বাচায় রাখুক।

কম্বল পেয়ে মহিষামুড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আরজিনা (৬০)  মুখে স্বস্তির হাসি দেখা গেল। তিনি বলেন, আবাসনে থাকি আবাসনের ঘর নতুন কইরা দিবো তাই পুরান ঘর ভাংছে এই জন্য বাইরে থাকি । এই জাড়ে  একখান কম্বলের জন্য অনেকের কাছে গেছি। কেউ দেয় নাই। আমাগের ইউএনও আসি দিয়ে গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পিডিবির বৈদ্যুতিক লাইন সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর আবেদন; বেহাল দশার কারনে প্রায়ই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা

পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আমিনুল হক শামীমকে বিজয়ী করার লক্ষ্য ৭ নং ওয়ার্ডে বিশাল মোটর সাইকেল মিছিল

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিক হেনস্তা

পাইকগাছায় বাণিজ্যিকভাবে হরিণা চিংড়ি চাষে সফল চাষিরা

দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ‘বঙ্গবন্ধু টানেল’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

৩০শে সেপ্টেম্বর থেকে ভারতের বায়ুসেনার দায়িত্ব পালন করবেন এয়ার মার্শাল শ্রী অমরপ্রীদ সিং 

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক সাজেদা সিফাত কে সংর্বধনা

হাতিয়ার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত