বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

তৃণমূল বিএনপির তৈমূরের সোনালী আঁশ প্রতীকের পক্ষে ওলামাদলের গণসংযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৪ ৫:৫৩ অপরাহ্ণ

 

হাসান আহমেদ, স্টাফ রিপোর্টার নারায়নগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমূর আলম খন্দকারের সোনালী আঁশ প্রতীকে মঙ্গলবার গণসংযোগ করেছেন জেলা ওলামাদলের সহসাধারণ সম্পাদক মো. কামাল খান।

এ সময় তৈমূর আলম খন্দকার সমর্থিত লোকজন উপস্থিত থেকে নারায়নগঞ্জ রূপগঞ্জের তারাব পৌরসভার ৯নং ওয়ার্ডের দিঘীবরাব, কামালনগর, বরাব, সুতালরা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থণা করেন। তখন তৈমূর আলম খন্দকারের বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন নেতাকর্মীরা।

গণসংযোগকালে কামাল খান বলেন, বিএনপির নেতাকর্মীরা মনে করেন তৈমূর আলম খন্দকার বিজয়ী হলে তারা রাতে বাড়িঘরে ঘুমাতে পারবে। এখানে যদি আবারো আওয়ামী লীগ নির্বাচিত হয় তাহলে বিএনপি কর্মীদের বিপদ বাড়বে। তারা তো বাসায় থাকতে পারবে না।

এসময় তিনি আরো বলেন, এডভোকেট তৈমূর আলম খন্দকার বিআরটিসির চেয়ারম্যান থাকাকালে রূপগঞ্জের ৪৫০জন বাসিন্দাকে সরকারি চাকুরি দিয়ে হাজতবাস করেছেন। ভবিষ্যতেও সুযোগ পেলে তিনি আবারো রূপগঞ্জের মানুষের জন্য কাজ করবেন।

তাছাড়া তৈমূর আলম খন্দকার কথা দিয়েছেন, নারায়নগঞ্জ, রূপগঞ্জকে ভূমিদস্যু ও মাদকমুক্ত করবেন। এ সময় তারাব পৌর ওলামাদল নেতা আমির হোসেন, আব্দুল লতিফ খান, আমিনুল ইসলাম, রাজিব, ইকবাল হোসেন, মজিবুর রহমান, শাহ আলম মিয়া উপস্থিত ছিলেন। পরে তারা ঘরে ঘরে সোনালী আঁশ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর ডিবির জালে ঝিনাইদহের চিন্হিত মাদককারবারী অলিয়ার, জব্দ এক হাজার ইয়াবা

ফুলপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মত বিনিময়

হাতীবান্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩টি দরপত্রের ঠিকাদারি অনিয়ম ও গড়িমসি’র অভিযোগ

রাণীশংকৈলে আদর্শ মানবিক প্রবাসী সংগঠনের উদ্যোগে কম্বল ও কোরআন শরীফ বিতরণ

জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে বলেশ্বর নদে অর্ধশত নৌকায় জেলেদের বিক্ষোভ 

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতিকে সহ- সম্পাদক ও এক সদস্যকে স্রাইন কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা অনুষ্ঠান

চন্দনাইশে ডিজিটাল মেলা উদ্বোধন করলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি 

সিরাজগঞ্জ ৩ আসনে নৌকার কান্ডারী হতে চান কৃষকলীগ সহ সভাপতি সুইট

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ইঊএসএ-এর থ্যাংকসগিভিং ডে পালন