বাংলাদেশ সকাল
রবিবার , ১৩ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

থমথমে রাণীশংকৈল, ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমি নিয়ে মারামারি, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে পাশ্ববর্তী রাণীশংকৈল উপজেলার কাউন্সিল বাজার ও চেকপোস্ট বাজার ও বটতলী এলাকায় স্থানীয় বাঙাল ও মালধাইয়া মুসলিমদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে এবং বিক্ষোভ মিছিল সমাবেশ, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র প্রদর্শন করে। এতে বেশ কিছু মানুষ আহত হয়।

গতকাল ১২ এপ্রিল রাতে ওইসব এলাকায় চরম উত্তেজনা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। প্রেক্ষিতে রো্ববার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন করেন।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা মোতাবেক উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি মৌজার কাউন্সিল বাজার ও ধর্মগড় মৌজার চেকপোস্ট বাজার এবং উভয় সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের মাঝে চরম উত্তেজনা বিরাজ করায়  ওইসব এলাকায় বিবাদ বা হানাহানি সৃষ্টির মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। জনস্বার্থে এবং জনগণের জানমাল ও শান্তিশৃংখলা রক্ষার্থে উক্ত এলাকায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। সেইসাথে পুনরাদ্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা চলাকালীন সময়ে ওইসব এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা, সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে উপজেলা প্রশাসন জানান।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরশেদুল হক জানান, ১৪৪ ধারা জারিকৃত এলাকা জুড়ে পুলিশ, বিজিবিসহ ৪৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার ও শুক্রবার ৯, ১০ এপ্রিল হরিপুর উপজেলার আটঘরিয়া এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রাম বাসিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া বাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ওমান প্রবাসী নিহত 

ডুমুরিয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধনে সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ

নাটোরে বিশ্ব মৃত্তিকা দিবস পালন

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন 

বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র আমতলী উপজেলা কমিটির অনুমোদন 

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিধান করে দিলেন নেত্রকোনা পুলিশ সুপার 

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজ তাহমিনা মানিকের গণসংযোগ

রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

গাংনীতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

আমতলীতে চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেফতার