বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দলে ফিরলেন বহিষ্কৃত যুবলীগ নেতা গাংনীর সাবেক মেয়র আশরাফুল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৩ ১:৩৯ পূর্বাহ্ণ

মোঃ শিমুল বিশ্বাস॥ মেহেরপুরের গাংনী পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম দল থেকে সাধারণ ক্ষমা পেয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাধারণ ক্ষমার আওতায় তিনি আবারও দলে ফিরেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারী) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের স্বাক্ষরিত পত্র পাওয়ার পর আশরাফুল ইসলামের সমর্থকরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন।

আশরাফুল ইসলাম মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ছিলেন। ২০১৫ সালে তিনি গাংনী পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীকের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহণ করায় দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিস্কার করে যুবলীগ। তবে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাধারণ ক্ষমা ঘোষণার অংশ হিসেবে তিনি আবারও দলে ফেরার সুযোগ পেয়েছেন। এ ঘোষণার আওতায় গাংনীর কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং দেশের আরও অনেক বিদ্রোহী প্রার্থী দলে ফেরার সুযোগ পেয়েছেন।

এ প্রসঙ্গে সাবেক মেয়র আশরাফুল ইসলাম বলেন, জনগণ আমাকে চেয়েছিল তাই মেয়র নির্বাচিত হয়েছিলাম। তবে আমি দলের সাথেই ছিলাম। শুরু থেকে অদ্যবধি দলের সকল কর্মকাণ্ডের সঙ্গেই রয়েছি। সাধারণ ক্ষমা পাওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি আওয়ামী লীগের সঙ্গেই ছিলাম, আছি এবং থাকবো ইনশাল্লাহ। মানুষের ভালবাসাই আমাকে রাজনীতিতে যুক্ত করেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেশকে বহিঃবিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দৃর্বৃত্তরা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় দেবহাটায় উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

রাণীনগরে মাদক কারবারীসহ ১০জন গ্রেপ্তার

বরগুনার সাবেক এমপি শম্ভু’র স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

শেরপুরে শাহাজ উদ্দিন বদ্দি’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

শেরপুরে হাসির বিনিময়ে ঈদ উপহার 

মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার- বিএনপি মহাসচিব

ফুলপুরে দুইদিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত 

দেবহাটায় সমাজসেবা দিবস ২০২৩ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

গোপালগঞ্জের নবনিযুক্ত পুলিশ সুপারের জাতির জনকের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন