বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার- বিএনপি মহাসচিব

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : সামনে দূর্গা পূজা,সনাতন ধর্মবলীদের বড় উৎসব। এ উৎসবের সময় বিএনপি নেতাকর্মীদের দূর্গা পূজার মন্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

দেশটাকে দূর্নীতি করে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান এমপি পযর্ন্ত লুটপাট করেছে। এখন আমরা স্বাধীন হয়েছি,অর্ন্তবর্তীকালীন অল্প দিনের সরকার। তারা নির্বাচনী পরিবেশ তৈরী করবে। আইনশৃঙ্খলা ঠিক রাখবে। আ’লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। এদিকে আবার মাদ্রাসায় পড়লে নাকি জঙ্গি হয়ে যাবে ,তাই মাদ্রাসাগুলোতে অনেক অন্যায় অত্যাচার করেছে স্বৈরাচরী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতাকর্মিকে শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। এই খুনি আ’লীগ ও তার নেত্রী শেখ হাসিনাকে কখনোই এদেশের জনগণ ক্ষমা করবে না। মানবতাহীন আচরণ করায় তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

বিএনপি মহাসচিব আরো বলেন, ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। অনেক ছাত্রকে পঙ্গু করে দিয়েছে।  এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত আমাদের পাশ্ববর্তী দেশ সে দেশের সরকারকে আমরা আহবান জানাবো, শেখ হাসিনা যেন ভারতে বসে কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে।

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জের্ড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী,পয়গাম আলী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলীসহ ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনসভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা 

নাটোরে শীর্ষে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

নেত্রকোনায় ভূমিদস্যুর অত্যাচার: অসহায় কাঞ্চনের সম্পত্তি দখল ও নির্যাতন

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’ ২৩ অনুষ্ঠিত

শেরপুরে ঈদে যাত্রীসেবা নিয়ে মালিক সমিতির সাংবাদিক সম্মেলন

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের খাবার বিতরণ 

ঢাকা প্রতিদিনের চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের পরিচয় পত্র হস্তান্তর

বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর দেখা মিলল ভারতের বিভিন্ন রাজ্যে

শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মধুর ভাষা