বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দারিদ্রতা দূরীকরণে সরকারের সহায়ক শক্তি হয়ে ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ করার আহ্বান আ জ ম নাছিরের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

মোহাম্মদ জুবাইর॥ দারিদ্রতা দূরীকরণে সরকারের সহায়ক শক্তি হয়ে ব্যক্তি প্রতিষ্ঠানকে কাজ করতে হবে এমনটাই বলেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের আগে বাংলাদেশে দারিদ্রতার হার ছিল ৪৮ শতাংশ। গত ১৩ বছরে দারিদ্রতা দূরীকরণে সরকারের নানামুখী বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে তা ২১ শতাংশের কিছু বেশি মাত্র। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান, সেবাসহ বিভিন্ন সেক্টরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কোটা প্রথা বাস্তবায়ন করে চলেছেন। আগে মেধাবী হলেও গরীবের ছেলেমেয়েরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা উচ্চতর কোন শিক্ষায় পড়ালেখার সুযোগ পেত না। কেননা উচ্চতর শিক্ষা গ্রহণের ব্যয়ভার গরীবের ছেলেমেয়েদের ছিল না। কিন্তু এই সরকার শিক্ষাক্ষেত্রে গরীব মেধাবী কোটা চালুর কারণে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা উচ্চতর যেকোন ক্ষেত্রে শিক্ষার্জনের সুযোগ পাচ্ছে না।

তিনি বলেন, দারিদ্রতা দূরীকরণে সরকারের এসব কার্যকর উদ্যোগ বাস্তবায়নের সহায়ক শক্তি হিসেবে সেচ্ছাসেবী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কার্যকর ভ‚মিকা রেখে যাচ্ছে। সেচ্ছাসেবী সংগঠন “সেভ দ্য হাঙ্গার পিপল” চট্টগ্রামে সেচ্ছাসেবায় প্রশংসিত একটি সংগঠনে পরিণত হয়ে উঠেছে। প্রতিষ্ঠার মাত্র দুবছরের মধ্যে সংগঠনটি জনসেবায় নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। আমার জানামতে করোনার সময় সংগঠনটি খাদ্য সামগ্রী প্রদান ও চিকিৎসা সহায়তা, গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান, অবলম্বী প্রকল্পের অংশ হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের এমন কার্যক্রম দারিদ্রতা দূরীকরণে সরকারের সহায়ক হিসেবে অনন্য অবদান রেখে যাচ্ছে। সেভ দ্য হাঙ্গার পিপল’র মত ব্যক্তি, প্রতিষ্ঠানকে এমন জনহিতকর কাজে এগিয়ে কাজ করতে হবে।

দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন সেভ দ্য হাঙ্গার পিপল’র উদ্যোগে আজ মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও বৃত্তি প্রদান, নারীদেরকে সেলাই মেশিন ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার ও আন্তর্জাাতিক বিষয়ক সম্পাদক রুকসানা পারভীন রুবার সভাপতিত্বে ও সেভ দ্য হাঙ্গার পিপল’র মহাসচিব মো সোহেল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহসভাপতি আবদূর নূর, হ্যালো ডাক্তার’র চেয়ারম্যান ডা. সজীব তালুকদার, জসিম উদ্দিন, শেখ আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান আতিক, তানভীর আহমেদ রিংকু, মনির হোসেন মানিক, দিদারুল আলম সাগর, ইব্রাহিম মুন্সী, মুরাদ হোসেন, মো. হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ৫০ জন কৃতি গরীব শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ৪টি সেলাই মেশিন ও ১৫ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দিনব্যাপী শিক্ষামূলক নানা আয়োজনে গাছা প্রেসক্লাবের অষ্টম বার্ষিকী উদযাপন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক দুই 

বরগুনা-১ আসন থেকে ১২ জন স্বাম্ভব্য প্রার্থীর আ.লীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে ৩ জন দগ্ধ

শার্শাতে আর্সেনিক ঝুকি নিরসন ও নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের অবহিতকরণ সভা

আদালতের নির্দেশ উপেক্ষা করে চলছে কলাতলী ৯৯ ক্লাবের পাশের মার্কেটের কাজ 

ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দীর্ঘ দুই যুগ পর আবারও চালু হলো রেশম কারখানা

বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও কর্মদক্ষতায় না’গঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ইতিহাস হয়ে থাকবেন