বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দিদার আশরাফীর লেখনীতে দেশ প্রেম উঠে এসেছে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: সৃষ্টিশীল মানুষ, কলমের যাদুকর সৈয়দ দিদার আশরাফী। নতুন কিছু লেখার নেশায় বিভোর থাকেন তিনি। তার প্রতিটি লেখনিতে দেশ প্রেম উঠে এসেছে; যা এ প্রজন্মের তরুণরা সহজে জানাতে পারছে। দিদার আশরাফীকে নিয়ে অনুষ্ঠান করার মধ্যদিয়ে নতুন প্রজন্মের মাঝে তার চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব। গতকাল নগরীর চট্টগ্রাম একাডেমী হলে বিশিষ্ট সমাজ উন্নয়নকর্মী ও চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সভাপতি কলামিষ্ট সৈয়দ দিদার আশরাফীর ৫৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এসব কথা বলেন।

জনপ্রিয় কলামিস্ট দিদার আশরাফীর ৫৫ তম জন্মদিন ছিল গত ৪ মার্চ। এ উপলক্ষে সোমবার চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস) আয়োজন করে ‘দিদার আশরাফীর জন্মদিন ও আমাদের প্রত্যাশা-২০২৪’ নামক এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সঙ্গীত, আবৃতি ও কেক কাটাসহ নানা সাংস্কৃতিক আয়োজনের সাজানো ছিল কলামিষ্ট দিদার আশরাফীর জন্মদিনের আয়োজন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন চবির সিনেট সদস্য প্রিন্সিপ্যাল ড. রেজাউল কবির।

সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং পলাশ কান্তি নাথ ও ঈসা মোহাম্মদ তকী তাজওয়ারের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম এর পরিচায়নায় ফুলেল শুভেচ্ছার পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান, প্রবীন সাংবাদিক মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেন শওকত, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবি নাজিমুদ্দীন শ্যামল, অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, আলহাজ্ব হাফেজ মোহাম্মদ তৈয়ব, শ্রমিকনেতা কামাল উদ্দিন চৌধুরী, জাসদ নেতা মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, হাজী নুরুল আজিম নুরু, এম আর এয়াসিন, আবদুল মন্নান বাপ্পি, সুমন দেবনাথ, এড. টিপুশীল জয়দেব, সাংবাদিক সজল চৌধুরী, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, প্রণবরাজ বড়ুয়া, এম এ সবুর, মোহাম্মদ হেসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী গোফরান, সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, যোগাযোগ সম্পাদক আনিছুর রহমান, তথ্য সম্পাদক মনসুর আলম, সুমন চৌধুরী, নীলকমল সুশীল, আমেনা খাতুন পুতুল, কবি আশীষ সেন, শিল্পী মুসলিম আলী জনি, কবি সঞ্চয় কুমার দাশ, মোহাম্মদ তিতাস, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, দীলিপ সেনগুপ্ত, রায়হান উদ্দিন, এম বাবুল, রাজিব দাশ তুষার, রোজী চৌধুরী, সাবিহা সুলতানা রক্সি, রায়হান সুলতানা নিহা, হারুন রশিদ, চৌধুরী জসীমুল হক, আলী মুর্তজা রাজু, ইয়াসিন সেলিম, উপমা, হামরা, অস্পরা, সুবাহ, মাশিয়াত, আব্দুল মোমিন, সৈয়দ নুর রাসেল, রাফিকা, মহিউদ্দিন আহমদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু

পেশাদারিত্বকে সমুন্নত রেখে সত্য প্রকাশে আপোষহীন ভূমিকা পালনের প্রতিশ্রুতি; সদর উপজেলা প্রেসক্লাবের জরুরী সভায় বক্তারা

রঙ্গিন ফুলকপি চাষ করে সফলতার সপ্ন দেখছেন কলেজ ছাত্র মুস্তাক 

ডুমুরিয়ায় বোরো ধান চাষে ব্যস্ত কৃষকরা

সাহিত্য ও গবেষণায় বিশেষ সম্মাননা পেলেন শফিকুল ইসলাম খোকন 

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড় সর্বত্র 

কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহীদুল আলম, সাধারণ সম্পাদক পান্নু সিকদার

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

দেবহাটার ইছামতি নদীতে ভেসে আসল ভারতীয় নাগরিকের মরদেহ 

বেইলি রোডে অগ্নিকাণ্ড দুর্ঘটনায় নিহত এড. আতাউর রহমান শামীমের স্মরণে স্মরণসভা ইফতার ও দোয়া মাহফিল