বাংলাদেশ সকাল
শুক্রবার , ৫ জুলাই ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দিনাজপুরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ৫, আহত ২৮

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৫, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

মো.বেলাল হোসেন, জেলা প্রতিনিধি: দিনাজপু‌র সদর উপ‌জেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে আমবোঝাই ট্রা‌কের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে ৫ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৮ জন। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে দিনাজপুর-‌গো‌বিন্দগঞ্জ আঞ্চ‌লিক সড়‌কের পাঁচবাড়ী বাজার (দোয়াইসই) এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফ‌রিদ হো‌সেন এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনাস্থ‌লেই মারা গে‌ছেন নাবিল পরিবহনের বাসের সুপারভাইজার রাজেশ (২৮)। তাঁর বাড়ি দিনাজপুরের সেতাজগঞ্জ উপজেলায়। সেখানে নিহত হন বাসের যাত্রী হাসু ইসলাম (৪০)। তাঁর বাড়ি ঠাকুরগাঁও‌য়ের পীরগঞ্জ উপজেলার মিত্রমা‌টি গ্রা‌মে। এ ছাড়া দিনাজপুরের এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়ার পর তিনজন মারা যান। তাঁদের ম‌ধ্যে একজন শিশুও র‌য়ে‌ছে। ওই হাসপাতালে গুরুতর আহত ২৮ জন চিকিৎসা নিচ্ছেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা না‌বিল প‌রিবহ‌নের এক‌টি বাস দিনাজপু‌রের উদ্দে‌শে আস‌ছি‌ল। অন্যদিকে দিনাজপুর থে‌কে আম‌বোঝাই এক‌টি ট্রাক ঢাকায় যাচ্ছিল। দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী চকরামপুর এলাকায় আজ সকাল ছয়টার দিকে ওই দুটি বাস ও ট্রাকের মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সাম‌নের অংশ দুম‌ড়েমুচ‌ড়ে যায়। স্থানীয় বাসিন্দারা আহত‌ ব্যক্তিদের উদ্ধার ক‌রে এম আব্দুর র‌হিম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে যান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন

খাগড়াছড়িতে সাইবার নিরাপত্তা ও ইভিটিজিং সচেতনতায় কর্মশালা

আমিরাতে হেল্প ডেস্ক স্থাপন বাংলাদেশ কনস্যুলেট আল আভিরে

শেরপুরে অষ্টমীতলা আন্ত:জেলা বাস টার্মিনাল এর শুভ উদ্বোধন

দেবহাটায় এসএসসি পরীক্ষার আগে সার্কাস, বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড

কোটচাঁদপুরে পুলিশ জনতা মিলে প্রহরা শীর্ষক বৈঠক অনুষ্ঠিত

শেরপুরে ভয়াবহ অ’গ্নি’কা’ণ্ডে মূহুর্তে পুড়ে গেলো প্রায় ২ কোটি টাকার মালামাল

পাথরঘাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান

ঝিকরগাছার সাংবাদিক কালাম যশোর সিটি ক্যাবলের ডিএমডি হওয়ায় রিপোর্টার্স ক্লাবের শুভেচ্ছা

নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন