বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দুবাইতে কনসালটেন্ট জেনারেলের ‘লেটার অব কমিশন’ পেশ করলেন মুহাম্মদ রাশেদুজ্জামান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ

 

মুহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসালটেন্ট জেনারেল, মোহাম্মদ রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর জনাব রাশিদ আবদুল্লাহ আল কাসিরে র কাছে “লেটার অব কমিশন” পেশ করেছেন।

বুধবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।তৎপরবর্তীতে কনসালটেন্ট জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

বৈঠকে কনসালটেন্ট জেনারেল সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের অবস্থান এবং চাকুরি ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারছে বলে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে কনসাল জেনারেল দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের অব্যাহত সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা চাকুরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও আগামীদিনে দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র তৈরীর জন্য একসাথে কাজ করার বিষয়ে তিনি ডেপুটি ডিরেক্টরের কাছে আগ্রহ প্রকাশ করেন।

ভবিষ্যতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন বলে কনসাল জেনারেল এবং ডেপুটি ডিরেক্টর উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

তফসিল ঘোষণার প্রতিবাদে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলি

দেবহাটায় আ.লীগ নেতার বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি; স্বর্নালঙ্কার, বন্দুক ও মোটরসাইকেল লুট

চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজনে প্রয়াত চন্দন কুমার বিশ্বাসের স্মরণে সভা ও মধ্যাহ্নভোজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেএসএফ বাংলাদেশ

৬ সাজা ও ২ পরোয়ানাভুক্ত আসামি দম্পতি গ্রেফতার

শৈলকুপা সাব-রেজিস্ট্রার, দলিল লেখকসহ ১৯ জনের বিরুদ্ধে দলিল জালিয়াতির মামলা

ডোমারে জেলা প্রশাসকের স্কাউট ভবনের জায়গা পরিদর্শন ও বৃক্ষরোপণ

পুলিশ সপ্তাহ ২০২৩ : বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি পেলেন কর্নেল এম এ ইউসুফ ও এএসপি মুরাদ

যশোরে কুপিয়ে জখম টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-১

যশোর সদরের তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ