বাংলাদেশ সকাল
শনিবার , ৯ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে -ডাঃ মোঃ আব্দুল বারী সরদার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৯, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী সরদার। শনিবার, ৯ আগষ্ট বেলা ১২ টায় উপজেলার ভবানীগঞ্জে অবস্থিত বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার সেক্রেটারি ওহিদুল ইসলাম সভার সুষ্ঠু সঞ্চালনা করেন।

মতবিনিময় সভায় ডাঃ আব্দুল বারী সরদার বলেন, “আমাদের বাগমারা উপজেলায় এখনো অনেক সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমার রাজনীতিতে আসার মূল লক্ষ্য হচ্ছে, জনগণের দূর্ভোগে এগিয়ে আসা, শিক্ষার উন্নতি, স্বাস্থ্য সেবা সহজলভ্য করা, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধি করা।”

তিনি জানান, মানুষ মাত্রই ভুল আছে কেউ ভুলের উর্ধ্বে নয়। তাই আমিও কোনরকম ভুলভ্রান্তি করে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সার্বিক সহযোগিতা করবেন। যেন আমি বাগমারার মানুষের জন্য কিছু করতে পারি। যাতে স্থানীয় জনগণের জীবনে সার্থক পরিবর্তন আসে। এছাড়া, দুর্নীতি ও অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

তিনি বলেন “রাজনৈতিক সংঘাত নয়, বরং একতার মাধ্যমে এলাকার উন্নয়ন সম্ভব। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। জনগণের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলেও তিনি মনে করেন।

প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা ডাঃ আব্দুল বারীর দৃষ্টিভঙ্গি ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রশংসা করেন।

রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আঃ আহাদ কবিরাজ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে। এখানে দলীয় বা ব্যাক্তির কোনো স্বার্থ রক্ষা করা হয়না।

জামায়াতের উপজেলা সেক্রেটারী অধ্যাপক ওহিদুল ইসলাম বলেন, “সাংবাদিকরা জনগণের প্রতিনিধি, তাই তাদের সঙ্গে মতবিনিময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, ডাঃ আব্দুল বারী যদি নির্বাচিত হন, তাহলে তিনি বাগমারার সঠিক উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখবেন।”

মতবিনিময় শেষে ডাঃ মোঃ আব্দুল বারী সাংবাদিক ও এলাকার গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান জানান।

সভায় বাগমারা প্রেসক্লাবের সকল সদস্য, স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে গোবর চাপা হতে মিঠাপুরগামী রাস্তা মেরামতের একমাসের মাথায় ফাটল, অতঃপর তালি

জগন্নাথপুরে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

পা দিয়ে লিখে দাখিল পাশ রাসেল মৃধার

৭২ বছর পর ভাষাশহিদ রফিকের শেষচিহ্ন কবরটি চিহ্নিত হলো

খুলনার পাইকগাছায় বিদেশী মদ ও মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সামিউল হাসান সিফাতকে হামলার প্রতিবাদে মানববন্ধন 

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক

লন্ডন প্রবাসীর মালিকানা জলমহাল দখলের আশঙ্কা

পাথরঘাটায় বিদ্যুতের ফাঁদ দিয়ে বন্য শুকর শিকার

সিআইপি কাজী এরতেজা হাসানকে বিএমএসএস’র সম্মাননা স্মারক প্রদান