বাংলাদেশ সকাল
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় আশার আলোর আয়োজনে স্বাস্থ্যসেবা বিষয়ে উপজেলা সমন্বয় সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২০, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন,দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ২০ মার্চ বুধবার সকাল ১১ টায় থ্রিভিং লোকাল হেলথ সেন্টার, দেবহাটা প্রকল্পের আওতায় এ্যামেরিকিয়ারসের সহযোগিতায় স্বাস্থ্যসেবার উন্নয়ন বিষয়ে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবহাটা উপজেলা মডেল মসজিদের সেমিনার কক্ষে অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। আশার আলোর প্রজেক্ট সুপারভাইজার শেখ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমন্বয় সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ।

এ সময় দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আর.কে.বাপ্পা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তানভির সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সাংবাদিক কে.এম রেজাউল করিম, হেলথ ইন্সপেক্টর আব্দুল্লাগ গাজী, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম, আশার আলোর রবিউল ইসলাম, কবির হোসেন প্রমুখ।

সভায় বিগত বছরে উপজেলার ২টি ইউনিয়নের ৭টি কমিউনিটি ক্লিনিকে আশার আলোর বাস্তবায়নে গ্রামীন স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করা হয়। এছাড়া সরকারের লক্ষ্য বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছাতে আশার আলো কাজ করছে বলে সভায় জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে মধ্য দিয়ে সুনামগঞ্জে বিজয় দিবস পালিত

ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত 

নাটোরে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ডোমারে স্কাউটসের উদ্যোগে ‘বিশ্ব শান্তি দিবসে সাইকেল র‍্যালী, আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অনুষ্ঠিত 

ঝিকরগাছায় যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

দুধকুমার নদীর তীর রক্ষা বাঁধের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উপজেলার ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের বিরুদ্ধে

ভারতের উত্তর প্রদেশে প্রসাদগ্রহনের সময় পদদলিত হয়ে ১২১ জনের মৃত্যু

ভাষা শহীদদের প্রতি জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর শ্রদ্ধা 

ডিমলায় নির্বাচনে জমে উঠেছে সম্ভ্রাব্য প্রার্থীদের ভোট প্রার্থনা 

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত