বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় উদ্বোধন হল মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা(সাতক্ষীরা)॥ দেবহাটায় আশ্রয়ন প্রকল্পের ঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ২২ মার্চ, ২৩ ইং সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিববর্ষের এই উপহারগুলি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প সকল ভূমিহীন ও গৃহহীনকে ঘর দেয়ার এই প্রকল্পটি মুজিববর্ষে চলমান রয়েছে। প্রধানমন্ত্রী দেশের সকল মানুষকে একটি আবাসস্থল দেয়ার যে ঘোষনা দিয়েছেন তারই সফল বাস্তবায়ন এই আশ্রয়ন প্রকল্প। দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিসি রাজস্ব কাজী আরিফুর রহমান, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি. এম স্পর্শ, দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের এজিএম জহিরুল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় দেবহাটা উপজেলায় ৮৫টি নতুন ঘর ও পূর্বে নির্মিত ঘরসহ মোট ১৬২টি ঘর প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে দেবহাটা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে যুব লোনের চেক বিতরণ

বাগআঁচড়ায় নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সাংবাদিক পরিবারসহ ৫টি পরিবার পানিবন্দি

দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী 

১৩ দফা দাবিতে নড়াইলে জামিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন

দেবহাটায় নৃশংসভাবে নিহত আ.লীগ নেতা রায়হানসহ ৩জনের স্মরনে দোয়া মাহফিল

বাংলাদেশ সকালে সংবাদ প্রকাশের ৪৮ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরী’কে উদ্ধার করল র‌্যাব 

২০২৩ সালে সড়ক, রেল ও নৌপথে ৬৯২৯টি দূর্ঘটনায় নিহত ৮৫০৫, আহত ১০৯৯৯ : যাত্রী কল্যাণ সমিতি

রাণীশংকৈলে স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে সম্পাদক মানিক- কমিশনার ইয়াকুব 

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতের অভিযান; লক্ষাধিক টাকা জরিমানা

মণিহার এলাকায় ব্যবসায়ীকে মারপিট ও চাঁদা দাবি