বাংলাদেশ সকাল
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ মৃত দেহটি উদ্ধারপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চালাচ্ছে। নিহত ব্যক্তির নাম সীমান্ত পাল (২১)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের পরিতোষ পালের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ৪ মার্চ, ২৩ ইং দুপুর ১টার দিকে সীমান্ত সখিপুর মোড় থেকে দেবহাটা উপজেলা সদরের দিকে যাওয়ার সময় দেবহাটাগামী রাস্তা সংলগ্ন জনৈক প্রশান্ত মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে আহতকে স্থানীয় লোকজন সখিপুরস্থ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ