বাংলাদেশ সকাল
বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় জামাত কর্মীকে পিটিয়ে জ’খম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : দেবহাটায় পূর্ব শক্রতার জের ধরে এবং সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি উপজেলার বড়শান্তা গ্রামের নওয়াব আলী গাজীর ছেলে ও পারুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই। এ ঘটনায় আহত কামরুল ইসলাম নিজে বাদি হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে ও আহত কামরুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে স্থানীয় একটি মসজিদে সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু বড়শান্তা গ্রামের কয়েকজন আওয়ামী লীগ কর্মী অনুষ্ঠান করতে দেবে না বলে বাধা প্রদান করে। পরে তাদের বাধা উপেক্ষা করে মঙ্গলবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বুধবার সকালে এই বিষয়টি কেন্দ্র করে এবং পূর্ব শত্রু তার জের ধরে বড়শান্তা গ্রামের মৃত অহেদ আলী সরদারের ছেলে আব্দুর রশিদ সরদার (৬০), রঘুনাথপুরের বর্তমান বাসিন্দা আসাদুল ইসলাম (৪২), সাইদুল ইসলাম (৪০), মাসুদ (৫৫), দক্ষিন পারুলিয়ার বাসিন্দা এবাদুল হক (৩৫) সহ অজ্ঞাতনামা ১০/১৫ আমার সাথে কথা কাটাকাটি করতে থাকে। পূর্ব পরিকল্পিত ভাবে এক পর্যায়ে আমাকে কাঠের লাঠি দিয়ে মারপিট করতে থাকে। তাদের হামলায় আমি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে আমাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ ইদ্রিসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে একুশে বই মেলা, লোকজ ও শিশু মেলার উদ্বোধন 

বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মোমবাতি প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল

যশোরে ডিবির অভিযানে সরকারি সার লোপাটের ঘটনায় আটক ৩, সার উদ্ধার

আকস্মিক বন্যায় অন্তত ২৩ ভারতীয় সেনা নিখোঁজ: সেনাবাহিনী

৮ সেপ্টেম্বর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরামের মতবিনিময় সভা

ঈশ্বরদীতে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

যশোরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত

জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে ৭৪৮ লিটার দেশীয় মদ উদ্ধার, আটক ২

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যােগে স্বাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা