বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুন ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় জেলা পরিষদের পুকুরে মাছ চাষ, সুপেয় পানির অভাবে ৫ গ্রামের মানুষ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ৩০, ২০২৪ ১২:০৪ পূর্বাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রতিনিধি : “পানির অপর নাম জীবন” অথচ সেই পানি পান করাটাই এখন বিপদজনক হয়ে উঠেছে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর, দাদপুর, ঘলঘলিয়া, চরশ্রীপুরসহ ৫টি গ্রামের মানুষের। টাউনশ্রীপুরে সাতক্ষীরা জেলা পরিষদের আওতায় পানি বিশুদ্ধকরন পুকুরে মাছ চাষ করা হচ্ছে। সম্প্রতি গত কয়েকদিন উক্ত পুকুরের মাছ মারা যাওয়ার কারনে পানি নষ্ট হয়ে যাওয়ায় আশেপাশের ৫টি গ্রামের মানুষ সুপেয় পানির অভাবে কষ্ট পাচ্ছেন। আবার অনেকে না জেনে উক্ত পানি পান করার কারনে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, টাউনশ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের পাশে সাতক্ষীরা জেলা পরিষদের একটি পুকুর আছে। উক্ত এলাকাসহ আশেপাশের ৫/৬টি গ্রামে গভীর নলকূপ বসানোর কোন পানির স্তর না পাওয়া যাওয়ার কারনে ঐ পুকুর থেকে উক্ত গ্রামের মানুষেরা পানি পান করে আসছে দীর্ঘদিন ধরে। যেহেতু উক্ত পুকুরের পানিটা খুব ভাল তাই মানুষেরা উপায় না পেয়ে এই পুকুরটির পানিই পান করে। যার কারনে উক্ত পুকুরের পাশে গত কয়েক বছর আগে সাধারন মানুষের জন্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা একটি পানির ফিল্টার স্থাপন করে দেন। পরবর্তীতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি সৌর চালিত মোটর ও বড় ফিল্টার স্থাপন করে দেয়া হয়। পুকুরটি জেলা পরিষদের হওয়ায় সুপেয় পানির জন্য কোন ইজারা দেয়া হয়না। কিন্তু সম্প্রতি গত কয়েক বছর পুকুরটি দেখাশুনা করার জন্য পার্শ্ববর্তী টাউনশ্রীপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটি দায়িত্ব নেই। কিন্তু তারা দায়িত্ব নিয়ে একজন ইজারাদারের মাধ্যমে উক্ত পুকুরে মাছ চাষ করা শুরু করে। যার কারনে পানিতে বিভিন্ন সার, মাছের খাদ্যসহ নানানরকম জিনিষ ব্যবহারের কারনে পানির বিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয়রা একাধিকবার বললেও কেউ কোন গুরুত্ব দেইনা। মানুষ উপায় না পেয়ে ঐ পানিই পান করে আসছে। গত ২দিন আগে উক্ত পুকুরে মাছ মরে যায় কিন্তু মানুষজন জানতে না পেরে সেই পানিই পান করছে।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্তদের বা জনপ্রতিনিধিদের জনস্বার্থে উচিত ছিল মাইকিং বা বিভিন্নভাবে পানি নষ্ট হওয়ার বিষয়টি প্রচার করা।

জেলা পরিষদের সদস্য নজরুল ইসলামকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুকুরটি জনস্বার্থে মসজিদ কমিটিকে ইজারা ছাড়াই দেখাশুনা করার দায়িত্ব দেয়া রয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক বলে তিনি জানান।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবর রহমান বাবলু বলেন, তিনি জানতে পেরে মসজিদ কমিটিকে বলে মরা মাছগুলো পুকুর থেকে উঠানো হয়েছে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, যে পুকুরটির পানি পান করে জীবন বাঁচাচ্ছে ৫/৬টি গ্রামের মানুষ, সেই পুকুরটি নিয়ে বানিজ্য কেন? সাধারন মানুষ, শিক্ষার্থীসহ অনেকে এবিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, এই সভ্যতার যুগে ও সরকারের স্মার্ট উন্নয়নে এতো অবহেলা কেন। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে ময়মনসিংহ মহানগর যুবলীগের শান্তি সমাবেশ

যে কোন উন্নয়ন হতে হবে টেকসই ও দুর্নীতিমুক্ত -পলক

রাত পোহালেই বাগমারা উপজেলা নির্বাচন আগ্রহ কম ভোটারদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী

দেবহাটায় ঘেরের ভেড়িতে অসময়ে তরমুজ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষক

ময়মনসিংহের ফুলপুরে দরিদ্র প্রতিবন্ধীর জমি দখল ও হু’মকির অভিযোগ

শ্যামনগরে দুর্যোগ প্রস্তুতি ও পরিবেশ সচেতনতা প্রচারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং সেচ্ছাসেবী দল গঠন

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দৈনিক সূর্যোদয়ের ব্যবস্থাপনা সম্পাদক ও বিশেষ প্রতিনিধি

পটিয়ায় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে চেয়ারম্যান সহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল