বাংলাদেশ সকাল
সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় পৃথক অভিযানে মন্দিরে মূর্তি চোর ও মাদকসহ গ্রেফতার ৬

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা)॥ দেবহাটায় মূর্তি চুরির ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। ২০ ফেব্রুয়ারি, ২৩ ইং সোমবার সকালে দেবহাটা থানা পুলিশ পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত মানিক মোল্যার পুত্র আলাউদ্দীন মোল্যা, কওসার আলী গাজীর পুত্র মনিরুল গাজী, মৃত রউফ সরদারের পুত্র পলাশ সরদার, উত্তর পারুলিয়া (সেকেন্দ্রা) গ্রামের ইনতাজ আলী গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী ও ফুলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের পুত্র শামীম হোসেন।

এছাড়া অপর এক অভিযানে ২০ পিচ ইয়াবাসহ উওর সখিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে সুমন নামে আরো এক আসামীকে গ্রেফতার করে পুলিশ।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, শনিবার গভীর রাতে চোরচক্র প্রথমে ওই সিএন্ডএফ ব্যবসায়ী ইবাদুলের বাড়িতে ঢুকে আলমারিসহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। কিন্তু চোরচক্রের সদস্যরা সেখানে কোন মূল্যবান জিনিসপত্র না পাওয়ায় পার্শ্ববর্তী রাধা গোবিন্দ মন্দিরের তালা ভেঙে দুষ্পপ্রাপ্য মুর্তি, সোনা ও রুপার গহনাসহ দানবাক্সে থাকা নগদ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় রাধা গোবিন্দ মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার মিস্ত্রী বাদি হয়ে রবিবার থানায় একটি চুরির মামলা (৭নং) দায়ের করেন। মামলায় পুলিশ ৫ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তবে মূর্তি বা কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া সার্বজনীন রাধাগোবিন্দ মন্দিরে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর চক্রের সদস্যরা মন্দিরের দুটি ফটকের গেটের তালা ভেঙে ব্রিটিশ শাসনামলে স্থাপিত রাধা, কৃষ্ণ ও গোপালের চারটি দুষ্প্রাপ্য পিতলের মূর্তি, প্রতিমার দেহে পরিহিত সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনা, রৌপ্যালঙ্কার ও দান বাক্সের নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাথরঘাটায় বিচার বিভাগীয় কর্মীদের কর্ম দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটি অনুমোদন 

ভূরুঙ্গামারীতে জামায়াতের দিনব‍্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

যশোরে রেস্টুরেন্ট থেকে চাকু ও ইয়াবা উদ্ধার; নারীসহ আটক ৩

কুলিয়ায় সহকারী শিক্ষিকা কর্তৃক বেদম প্রহারে স্কুল ছাত্র আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

বায়েজিদে ভূমিদস্যুদের তাণ্ডবে দিশেহারা আব্দুল নবী’র পরিবার 

ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির কমিটি গঠন 

পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ 

রাউজানে হত্যা ও অপহরণ মামলার মূলহোতা বাছনী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫; ভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড