বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ মার্চ ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৩, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা (সাতক্ষীরা)॥ আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হবে। দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সোমবার ১৩ মার্চ, ২৩ ইং সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ সকাল নয়টায় উপজেলা প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাইন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক‌ মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিয়ারা খাতুন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যপক আকবর আলী ও় রোভার শিক্ষক আবু তালেব, দেবহাটা সরকারি বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পরে একই স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে ১৬ তারিখ প্রস্তুতি সভায় সকলকে আসার জন্য আহবান জানানো হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ, মিলছে না প্রয়োজনীয় ভ্যাক্সিন 

ঝিকরগাছায় শিক্ষা কারিকুলামের ট্রেনিংয়ের অর্ধেক নাস্তা উধাও!

ডাসারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আমতলীতে অনলাইন প্রেস ক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শায় ফিড ব্যবসায়িকে কুপিয়ে ছিনতাই; আটক ৪

ভূরুঙ্গামারীতে বাজি ধরে নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

স্বাধীন বাংলা নিউক্লিয়াসের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রয়ান

ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় পিবিজিএসআই স্কীমের প্রশিক্ষণের অংশগ্রহন পত্র না পাওয়ায় ক্ষোভ

অডিটের নামে ঘুস; যশোরে অর্ধকোটি টাকা ফেরত পেতে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

যুব সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর