বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় বিষাক্ত কেমিকেল দিয়ে পাকানো ১০৯ ক্যারেট আম জব্দ ও বিনষ্ট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) : দেবহাটা উপজেলার সখীপুর থেকে ১০৯ ক্যারেটে প্রায় ২২শ কেজি ক্যামিকেল মিশ্রিত অপরিপক্ক গোবিন্দভোগ পাকা আম জব্দ পরবর্তী। দুইটি পরিবহন ও একটি মিনি পিকআপ থেকে উক্ত আম জব্দ করা হয়।

ক্যামিকেল মিশ্রিত অপরিপক্ক আম মোবাইলে কোর্ট পরিচালনা করেন,দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। অভিযান চালিয়ে বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে বুধবার (১ মে রাত) ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ফায়ার সার্ভিস সংলগ্ন থেকে এ আম জব্দ করা হয়। তবে ওই সময়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে, ব্যাবসায়ীরা সেখান থেকে কৌশলে পালিয়ে চলে যায়।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষাক্ত কেমিকেল দিয়ে অপরিপক্ক কাঁচা আম পাকিয়ে তা ঢাকা সহ বিভিন্ন বাজারজাত করা হবে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকার জনপ্রতিনিধিকে সাথে নিয়ে প্রায় ২২ শ’ কেজি আম জব্দ করা হয়। দেবহাটার কিছু আম ব্যবসায়ী মিলে প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে ঢাকাসহ বিভিন্ন বাজারজাত করে বলে স্থানীয়রা জানায়।

পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ সকলের সম্মুখে জব্দকৃত আম গাড়ির চাকায় বিনষ্ট করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নাঃগঞ্জ-২ আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আলহাজ্ব ইকবাল পারভেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন ডাক্তার সিদ্দিকুর রহমান

রাণীশংকৈলে ছাত্রদলের ৪৬’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির হিড়িক, প্রভাব পড়েছে গ্রামীণ জনপদের মেঠো রাস্তাঘাটে

রাণীশংকৈলে মসজিদ মাদ্রাসার সরকারি রাস্তা উদ্ধারের দাবিতে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

কক্সবাজারে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

ঝিকরগাছায় ফুলের রাজধানীর ফুল উৎসবের পরিসমাপ্তি : কি পেলো ভ্রমণ পিপাসু জনতা 

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবগঠিত কমিটির যাত্রা শুরু

শিবপুরে ইউএনও’র উদ্যোগে ৬৫০ টাকায় গরুর মাংস

সীতাকুণ্ডে জায়গা দখলকারীর হামলায় এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু