নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় কিশোরী ও ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।.৭ মে মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলার সখিপুর আলিম মাদ্রাসা ও পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত স্কুল বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ শামসুল আরেক, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দীন, সহকারী শিক্ষক কোহিনুর আক্তার, জাহানারা জেসমিন, শফিউল আযম, বাকী বিল্লাহ, মাদ্রাসার শিক্ষক তবিবুর রহমান, হাফিজুল ইসলাম।
রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্টে অফিসার তানজিমা আক্তারের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস।
আরও উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ, রাইট টু গ্রো প্রজেক্টের মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বিলকিস আরা চৌধুরী , সিএসও হুমায়ূন কবির, প্রজেক্টের ইউনিয়ন ফ্যাসিলিটেটর রাজেশ ঘোষ, জয় প্রকাশ ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, কিশোরীরা তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করবে পুষ্টিকর খাবারের মাধ্যমে। কিভাবে কিশোরীরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুষ্ঠুভাবে বিকাশ সম্পন্ন করবে সেই বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এছাড়াও আরো আলোচনা করা হয় ঋতুকালীন সময়ে কিভাবে পিতা মাতা তাদের কিশোরী সন্তানের প্রতি যত্নবান হবেন। জ্ঞান অর্জনের মাধ্যমে কিশোরীরা নিজেদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে। নিজেদের বিদ্যালয় কে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তুলবে এ বিষয়ে তারা এই ক্যাম্পেইন এর মাধ্যমে জ্ঞান লাভ করেন।




















