বাংলাদেশ সকাল
সোমবার , ১০ জুন ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা : দেবহাটায় রাইট টু গ্ৰো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন সকাল ১০ টায় ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শিরিনা পারভীন। রাইট টু গ্ৰো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার দিক নির্দেশনা মূলক আলোচনায় বয়ঃসন্ধিকালীন সময়ে কিশোর- কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব এ ব্যাপারে কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং তারা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহণ করে তাদেরকে সে বিষয়ে দিকনির্দেশনা দেন। সেই সময় অভিভাবক গণ কি করে সহযোগিতা করবে সে ব্যাপারে তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। পরিবারে কি করে বাবা মার সাথে এ বিষয়ে আলোচনা করবে সে বিষয় তাদেরকে মানসিকভাবে কাউন্সিলিং করা হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক রাশিদা খাতুন, রাইট টু গ্রো প্রজেক্টের সাইফুল ইসলাম, কমিউনিটি প্রোমোটার সাবিনা বেগম ও নাসরিন নাহার সহ স্কুলের ছাত্র- ছাত্রীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

আশা জয়পুরহাট জেলার পক্ষ হতে জয়পুরহাট জেলা প্রশাসকের নিকট ৪০০ টি কম্বল হস্তান্তর

শেরপুর সদর উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের দুই  কন্যা শিশুসহ তিন জনের মৃত্যু

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সমন্বয় পরিষদের সমাবেশ

রাণীশংকৈলে ছাত্র জনতার জুলাই গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা সভা 

চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু’র জন্য ভোট চাইলেন রেজাউল আলম রনি  

উচ্চশিক্ষায় মাদরাসা শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য

নওগাঁর বদলগাছীতে ভটভটি উল্টে একজনের মৃত্যু