বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ

আব্দুল্লাহ আল মামুন দেবহাটা, সাতক্ষীরা॥ দেবহাটায় কুকুরের ভ্যাক্সিন কার্য্যক্রম আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) থেকে শুরু হয়ে চলবে ১৪ তারিখ পর্যন্ত। এই বিশেষ কর্মসূচিতে উপজেলার ৫টি ইউনিয়নের প্রতিটি এলাকায় এক্সপার্টদের একাধিক টিম কুকুর ও বিড়াল খুঁজে বের করে প্রতিরোধক ভ্যাক্সিন প্রদান করবেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দেবহাটা উপজেলায় ব্যাপকহারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্য্যক্রম বাস্তবায়ন করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অবহিতকরণ সভা ৭ ফেব্রুয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উক্ত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। উপস্থাপনায করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ বিপ্লব মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী, স্বাস্থ্য অধিদপ্তরের (এমডিভি) কার্য্যক্রমের ফিল্ড সুপারভাইজার কাওসার আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পদাক রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের (এমডিভি) কার্য্যক্রমের ফিল্ড সুপারভাইজার জনকল্যান চক্রবর্তীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

বক্তরা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ রোগের মৃত্যুর হার শতভাগ। জলাতঙ্ক রোগ মুলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়া বিড়াল, শিয়াল, বেজি, বানরের কামড় ও আঁচড় থেকে হতে পারে। বাংলাদেশে ২০১০ সালের আগে প্রতিবছর প্রায় ২ হাজারের বেশি মানুষ জলাতঙ্কে মারা যেত এবং গবাদী পশুর মৃত্যুর সংখ্যা অগনিত ছিল। ২০১১ সাল থেকে সরকারের স্বাস্থ্য বিভাগ বিশেষ কর্মসূচির মাধ্যমে এটি ২০১৬ সালে ৯০% এর নিচে নামিয়ে আনে। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্কমুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। যার মধ্যে ভ্যাক্সিন কার্যক্রম অন্যতম। জলাতঙ্ক একটি তীব্র ভাইরাল সংক্রমণ যা প্রায় সবসময়ই মারাত্মক।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

নাগরিক জীবন নিরাপদ, স্বস্তিদায়ক ও উন্নত করার স্বার্থে ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন

যশোর সদরের কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ময়মনসিংহে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে শিশুকে অমানবিক নির্যাতন স্কুল শিক্ষক দম্পতির

আত্রাই পাঁচুপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ এর পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রয়ের উদ্বোধন করলেন না’গঞ্জ জেলা প্রশাসক 

একদিন না যেতেই এবার ঝিকরগাছায় ট্রেনের কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কাশিয়ানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

গুরুত্বপূর্ণ প্রকল্প এবং সংস্কারে মার্কিন অব্যাহত সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

রাত পোহালেই কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট