বাংলাদেশ সকাল
রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেবহাটায় ৫২তম মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ২৬, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটায় ৫২তম মহান স্বাধীনতা দিবস যথাযথভাবে পালিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ২৬ মার্চ মহান বিজয় দিবসের দিনে সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

পুষ্পস্তবক অর্পণ করে দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, সখিপুর মহিলা কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, পল্লী বিদ্যুৎ, সাব রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন।

পরে দেবহাটা ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে ডিসপ্লে ও পরে উপজেলা মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, দেবহাটা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আরডিও তানজিয়ারা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। পরে উক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাদ জোহর মাহফিলসহ সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অবশেষে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের

পাইকগাছায় আবাসিক হোটেল থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার 

ওবায়দুল কাদের যেভাবে সীমান্ত অতিক্রম করেন 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র কেন্দ্রীয় কমিটির অনুমোদন: চেয়ারম্যান মো: সুমন সরদার, মহাসচিব এম এ বাশার

তালতলীতে হরেক রকম অবৈধ জাল দিয়ে চলছে অবাধে মাছ নিধন

আত্রাইয়ে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে সংলাপ সভা

লালপুরে তিনটি প্রতিষ্ঠানকে ১,৯০,০০০ টাকা জরিমানা

বিশ্ব তামাকমুক্ত দিবসে মানিকছড়িতে শোভাযাত্রা ও আলোচনা সভা 

মহাসড়কের দু’পাশ দখল মুক্ত করতে ঝিকরগাছায় হাইওয়ে পুলিশের আলটিমেটাম