বাংলাদেশ সকাল
সোমবার , ৪ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যত প্রজন্মের কাছে সিরাজুল আলম খানের দর্শন তুলে ধরতে হবে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৪, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, সিনিয়র প্রতিনিধি : গত পহেলা মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটায় হিলসাইড এভিনিউ জ্যামাইকা, নিউইয়র্ক এর মতিন রেষ্টরেনেট এ সিরাজুল আলম খান স্মৃতি পরিষদের এক সভা সংগঠনের আহবায়ক ড. মহসিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহাব উদ্দীনের সঞ্চালনায় অনুস্টিত হয়। খবর বাপসনিঊজ।

সভার শুরুতে স্বাধীনতার মাস মহান মার্চ ,৫২”এর মহান ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ সহ বিভিন্ন সৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন সকলের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন এডভোকেট মুজিবুর রহমান ,লিগেল কন্সালটেন্ট এডভোকেট মুজিবুর রহমান ,,ডা: মুজিবুল হক,মোহাম্মদ মতিউর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, হাজী আনোয়ার হোসেন লিটন, সরোওয়ার হোসেন ,সুভাস মজুমদার ,ওলিউর রহমান সেলিম প্রমূখ ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ১৯৬২ সালের ধারা বাহিক আন্দোলন ও সংগ্রামের ফসল ই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা। আর এই দীর্ঘ সংগ্রাম আন্দোলনের প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু আর মূল সিপাহ সালার ছিলেন সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমদ, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, শাজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী সহ অন্যান্য নেতাদের বাদ দিলে স্বাধীনতার ইতিহাস অসম্পূর্ণ হয়ে যাবে। সিরাজুল আলম খানের রাজনৈতিক জীবন বাংলাদেশের সাথে অংগা অংগীভাবে জড়িত।

স্বাধীনতার পর কৃষক, শ্রমিকের মুক্তির লক্ষ্যে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলার চিন্তা ধারা আজ আলোচনার দাবি রাখে। যদি সেই সময় সঠিক ভাবে সিদ্ধান্ত নিতে দেশ গড়ার জন্য ঝাপিয়ে পড়তো তা হলে আজ তেপান্ন বছর গনতন্ত্র, অর্থনীতির মুক্তির আন্দোলন এখনো করতে হতো না। তাই দেশ ও জাতির স্বার্থে সিরাজুল আলম খানের চিন্তাধারা নিয়ে প্রকাশিত পুস্তিকা সংরক্ষন ও গবেষণা করা অত্যন্ত জরুরি।

বক্তারা বলেন, আজ ইতিহাস বিকৃতি যুগে ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেন তৎকালীন ডাকসুর ভি পি ,আ ,স ,ম আব্দুর রব। এবং ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাট করেন তৎকালীন ছাত্রলীগের সাধারন সম্পাদক শাজাহান সিরাজ। ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষন এই মহাসত্য ইতিহাসের অংশ। একটি আরেকটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত। দলীয় সীমাবদ্ধতার বাইরে এসে রাস্ট্রের পক্ষ থেকে এই দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালন করা উচিৎ।

সভায় আগামী নয়ই জুন রোববার সিরাজুল আলম খানের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সবাইকে নৈশ ভোজে আপ্যায়ন করা হয় ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বারআউলিয়ায় পানিতে পড়ে দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু 

সান্তাহারে প্রশিকার পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

ঝিনাইদহে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

একতরফা নির্বাচনের ব্যবস্থা করলে নির্বাচন কমিশন গণধিকৃত হবে

সাংবাদিক মাসউদ হত্যায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা; প্রেসক্লাব এখন আতংকের নাম

মাদকের অভয়ারণ্য কাশিনাথপুর; প্রশাসনের সুদৃষ্টি চায় এলাকাবাসী

জালালাবাদ ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী  বিদায় ও গণসংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

মশিউর কে সভাপতি ও উজ্জ্বল কে সা.সম্পাদকের দায়িত্ব দিয়ে পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের পূর্নাঙ্গ কমিটি 

রুপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে ১ম ইউনিটে ডামি ফুয়েল লোডিং 

জালালাবাদ থেকে জমিলা নামের গৃহবধুর লাশ উদ্বার