মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট :
জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৫ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত হয়েছে।
১১এপ্রিল শুক্রবার জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৫ এর দ্বিতীয় দিনের কার্যক্রম সমাপ্ত হয়। শারীরিক যোগ্যতার পরীক্ষা আরোও এক দিন চলবে।
এদিন নিয়োগ কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার, মুহম্মদ আবদুল ওয়াহাব নেতৃত্বে প্রথম দিনের প্রার্থীদের মধ্য হতে শারীরিক যোগ্যতার পরীক্ষার দ্বিতীয় ধাপ সমাপ্ত ঘোষনা করেন।
আজকের দিনের বাছাইয়ে কৃতকার্য প্রার্থীরা আগামী ১২ এপ্রিল, ২০২৫ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স জয়পুরহাট মাঠে হাজির হয়ে তৃতীয় দিনে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জয়পুরহাট জেলা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।




















