বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে -জিএমপি কমিশনার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে  বিশ্ব ইজতেমার ময়দানে   প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই  দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায়পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার দুপুরে জিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ‘আপনারা হয়তো লক্ষ করেছেন, সামাজিকমাধ্যমে একটি প্রচারণা আছে, এখানে হামলা হতে পারে। আমরা এ বিষয়টিকে উড়িয়ে দিচ্ছি না। আমরা এটি নিয়ে কাজ করছি। হয়তো ধর্মপ্রাণ মুসুল্লিদের ভয় দেখানোর জন্য এমন প্রচারণা চালানো হচ্ছে। যাতে সমাবেশে লোকজন না হয়, সে কারণেও হতে পারে। আমি আপনাদের বলছি, ভয় পাওয়ার কিছু নেই, চারদিকে আমাদের লোক আছে। আমরা পাহারা রেখেছি, চেকপোস্ট রেখেছি, সিসি ক্যামেরা রেখেছি, ড্রোনের মাধ্যমে লক্ষ রাখছি।’

তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশ কেন্দ্র করে মুসুল্লিরা এখানে জড়ো হচ্ছেন। আজ জুমার দিন। পাশাপাশি আজকে শবে বরাত। তাই এটির গুরুত্ব বহন করে। আর গুরুত্ব বহন করার কারণে ধর্মপ্রাণ প্রচুর মুসল্লি সমবেত হবেন। সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সবার। আমরা পুলিশহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক আছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। মাঠে যারা মুরুব্বিরা আছেন, তাদের ভলেন্টিয়ার সার্ভিসের জন্য বিপুলসংখ্যক নিরাপত্তাপ্রহরী রয়েছেন। তারাও নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আশা করি নিরাপত্তার কোনও ঘাটতি হবে না।’

এ সময় তাবলিগের শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে সৈয়দ ওসামা ইসলাম বলেন, ‘যে মেসেজগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে সেগুলো গুজব। আমরা গুজবে কান দেবো না। এখানে পুরো দেশ থেকে মানুষ আসবেন। আগামী পরশু আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছার শিবসা নদীতে কুমির-আতঙ্ক, বিপাকে আরোহী ও জেলারা

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে ব্যাপক প্রস্তুতি 

ডোমারে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  

তথ্য অধিকার আইনে আবেদনের এক বছরেও মিলেনি প্রকল্পের তথ্য

রাণীশংকৈলে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনার পাইকগাছায় ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল 

পার্বতীপুরে এ্যাফেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের দোয়া ও ইফতার অনুষ্ঠিত 

রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় দশম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজ বিস্ফোরণে ৩ জন দগ্ধ

জগন্নাথপুরে মাওলানা শরিফ উদ্দিনের উপর হামলার প্রতিবাদে জমিয়তের মানববন্ধন