বাংলাদেশ সকাল
শনিবার , ১১ মে ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবন্ধী পরিবারের যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

 

মোঃ মোস্তাফিজুর রহমান, ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে এক প্রতিবন্ধী পরিবারের বাড়ির বাইরে যাওয়ার রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্ধ হওয়ায় পরিবারের দুই শ্রবণ প্রতিবন্ধীসহ পুরো বাড়ীর সকলেই মানবেতর জীবন যাপন করছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা গেছে, ফতেপুর (চকবদন) গ্রামের মোকলেছুর রহমানের ছেলে খালেকুজ্জামান বাড়ী নির্মানের প্রায় ২০ বছর যাবত জনৈক প্রতিবেশী নজরুল ইসলামের খলিয়ান দিয়ে হাটাচলা করতো। সামাজিক বিরোধ থাকায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে প্রভাবশালী নজরুল ইসলাম অসহায় খালেকুজ্জামানের বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বরাবর বাঁশের রেলিং বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয়দের কোন পরামর্শ কর্ণপাত করেন না প্রভাবশালী নজরুল ইসলাম।

ভুক্তভোগী খালেকুজ্জামান বলেন, ‘আমি ও আমার মা শ্রবন প্রতিবন্ধী, আমাদের ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে, আমরা এখন কিভাবে বাড়ীর বাহিরে যাবো, যেদিক দিয়েই হোক একটা রাস্তা আমাদের চাই।’

ফতেপুর গ্রামের প্রবীন আব্দুস সামাদ বলেন, ভুক্তভোগীরা নজরুলের বাড়ীর খলিয়ান দিয়েই হাটাচলা করতো, রাস্তাটি বন্ধ করে দেওয়ায় তাদের কস্ট বেড়ে গেছে।’

অভিযুক্ত নজরুল ইসলাম বলেন,‘আমিও আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তা ৬ লাখ টাকা দিয়ে কিনেছি, তাই খালেকুজ্জামানকেও রাস্তা কিনে বের হতে হবে, আর তারা এখন যে জমির আইল দিয়ে হাটছে, সেটিও আমারই জায়গা, ধান কেটে সেটিও বন্ধ করে দিবো।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন জানান, বিষয়টি আমাকে কেউ বলেনি, তবে কারও রাস্তা বন্ধ করা উচিত নয়।’

ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর ও আড়ানগর ইউনিয়নের বিট পুলিশের বিট অফিসার এস.আই শফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত নজরুল ইসলাম রাস্তা বন্ধ করে যে দেড় ফিট ছেড়েছে, সেই আইল দিয়ে চলাচল অসম্ভব, বিষয়টি নিরসনে জনপ্রতিনিধি ও দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত। ’

আড়ানগর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান বলেন,‘ বিষয়টি আমার জানা নেই, আমি স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি নিরসনে নির্দেশনা প্রদান করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চৌফলদন্ডীতে ছাত্রী অপহরণের দু-দিন গেলেও মেলেনি সন্ধান; মায়ের আহাজারি ; গ্রেফতার দাবী 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: শেরপুরে ৩ ছাত্র হত্যার এক বছর, ন্যায়বিচারের প্রত্যাশায় স্বজনেরা

‘‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবয়ানে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব’’ শীর্ষক আলোচনা সভা আগামীকাল 

জাপান ও বাংলাদেশের মধ্যে ৬০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর 

যশোর নড়াইল সড়কে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

গোপালগঞ্জে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

বুড়িগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

ভারতের ছত্রিশগড়ে সিআরপিএফ এর সাথে লড়াইয় ১১ মাওবাদী জঙ্গি নিহত

সীতাকুণ্ডের ডিসি পার্কে  তৃতীয় বারের মতো ৪ জানুয়ারী শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

বীর মুক্তিযুদ্ধা আই জিপি নুরুল আনোয়ারের ইন্তেকাল