বাংলাদেশ সকাল
শনিবার , ১২ আগস্ট ২০২৩ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ধামইরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১২, ২০২৩ ১২:৪৬ পূর্বাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট বিকেল সাড়ে ৫ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে চুড়ান্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে খেলার শেষ পর্যায়ে ট্রাইবেকারে খেলা সমাপ্ত হয়। এতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্টে উত্তর চৌঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ গোলে হারিয়ে আগ্রাদ্বিগুন সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী টিম চ্যাম্পিয়ন হয়।

সন্ধ্যায় বিজয়ী দলের দলনেতার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

ধাামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, ওসি বাহাউদ্দিন ফারুকী, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ মো. বদিউজ্জামান (বকুল), সাধারণ সম্পাদক শাহজাহান কবির, উপস্থাপক প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম রঞ্জু, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আতিয়ার রহমান রতন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজয়ী দুই দল আগামীতে জেলায় অংশ গ্রহণ করবেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কম্বল বিতরণ

শার্শার কায়বা থেকে ৩টি হাতবোমা উদ্ধার

জগন্নাথপুরে মোবাইল মার্কেটে চুরি, চোরেরা নিয়ে গেল নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মোবাইল ফোন

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত

ময়মনসিংহে ভেজাল স্যালাইন কারখানায় অভিযান

পিতৃহারা ‘জনি’ চরম কষ্টের মধ্যে সংসার ও লেখাপড়া চালিয়েও পেল মেডিক্যালল ভর্তির সুযোগ

রামগড়ে ভূমি বিরোধে কুপিয়ে হত্যা; একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন 

জুলাই পুনজাগরণে সমাজ গঠনে শপথ গ্রহন অনুষ্ঠান

আমতলীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বেসরকারি সংস্থা’র উপবৃত্তি প্রদান 

পতেঙ্গায় ব্যবসায়িক দ্বন্দ্বে যুবকে কুপিয়ে হত্যা