বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে মোবাইল মার্কেটে চুরি, চোরেরা নিয়ে গেল নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার মোবাইল ফোন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

 

রিয়াজ রহমান, জগন্নাথপুর (সুনামগঞ্জ):

জগন্নাথপুর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্স এন্ড মোবাইল মার্কেটে দুর্ধর্ষ চুরি সংঘাঠত হয়েছে। চোরের মোবাইল মার্কেটের ৩টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ফোন সহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়।

মোবাইল মার্কেটে থাকা সিসিটিভির ফুটেজের মাধ্যমে দেখা যায় গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৮টায় একটি চোর চক্র মার্কেটের রাফি টেলিকম-১ ও রাফি টেলিকম-২ এর তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ৬লক্ষ টাকা সহ ৬৫লক্ষ টাকার মালামাল ও এস এ টেলিকম এর  তালা ভেঙ্গে নগদ ৩লাখ টাকা সহ ৭লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নাল হোসাইনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আবু তাহের মার্কেটে অভিনব কায়দায় চুরির ঘটনায় মার্কেসহ বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। জগন্নাথপুর বাজারে ইতোপূর্বে এধরনের চুরির ঘটনা ঘটেনি। অনতি বিলম্বে চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান বাজারের ব্যবসায়ীরা।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চোর চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় হতদরিদ্রের টাকা ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশের পকেটে

ঝিনাইদহে যোগ্যতা বলে পুলিশের চাকরী পেলেন ৬৮ জন, প্রশংসায় পুলিশ সুপার আশিকুর রহমান 

নগরীর বায়েজীদে বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

তাহিরপুরের চাঞ্চল্যকর সাকিব হত্যা মামলায় কালা মোশাহিদসহ গ্রেপ্তার দুই

ভারতের সাথে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাছ কিনতে গিয়ে মামলার আসামি হলেন গাড়ি ব্যবসায়ী 

যানজট নিরসনে না’গঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট চলমান; কমছে ভোগান্তি

বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মসিকের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল 

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলার ইফতার ও সেলাই মেশিন বিতরণ