বাংলাদেশ সকাল
রবিবার , ৩০ জুলাই ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” শিরোনামে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে নওগাঁয়। স্থানীয় নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে বন বিভাগ এই বৃক্ষ মেলার আয়োজন করে।

সামাজিক বন বিভাগ রাজশাহী’র বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, সাবেক অধ্যক্ষ ও নওযোয়ান ঈদগাহ সমিতির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল কাইয়ুম, বেসরকারি উন্নয়ন সংগঠন রাণী’র নির্বাহী প্রধান মোঃ ফজলুল হক খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নওগাঁ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ।

অনুষ্ঠানে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে নওগাঁ কৃষ্ণধন সরকারী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওযোয়ান ঈদগাহ সমিতির মাঠে এসে শেষ হয়। মেলায় প্রায় ৫০টি ষ্টলে ফলদ, বনজ, ভেষজ এবং নানা বর্নের বাহারি ফুলের চারার সমাহার ঘটেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর আত্রাই গুড়নই জিপিএস অতিরিক্ত শ্রেণী কক্ষ নিমার্ণ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা  

দেবহাটায় সাবেক ছাত্র শিবিরের দায়িত্বশীলদের প্রীতিভোজ ও মিলন মেলা 

মশিন্দায় বঙ্গবন্ধু ওয়ানডে ফুটবল লীগ ২০২৩ অনুষ্ঠিত

ঈদগাঁওতে দিবারাত্রী ফসলী জমিতে চলছে টপসয়েল কাটার মহোৎসব 

ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার মূলহোতাসহ দুই এজেন্ট গ্রেফতার

দেবহাটায় শিশু শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের মামলায় আটক ১

কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব

ধর্ষণের পর আত্মহত্যা; অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মানবন্ধন

বাগমারা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আ: সোবহান চৌধুরীর মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ